`প্রবাসী শ্রমিকদের জন্য যে ২ শতাংশ দেয়া হয় সেটা গিফট'

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

অনৈতিক কাজে জড়িয়ে বিদেশে আটক শ্রমিকদের ছাড়াতে গেলে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বিকেলে বিএফডিসিতে, ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ শ্লোগানে ডিবেট ফর ডেমোক্রেশি আয়োজিত, ‘করোনা অভিঘাত উত্তরণে নিরাপদ অভিভাসন নিয়ে ছায়া সংসদে’ এমন মন্তব্য করেন তিনি। 

মন্ত্রী বলেন, বিভিন্ন খাতে যে প্রণোদনা দেয়া হয় সেটা গিফট নয়, এটা লোন। কিন্তু প্রবাসী শ্রমিকদের জন্য যে ২ শতাংশ দেয়া হয় সেটা গিফট। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে যে আকাশচুম্বী বিমান ভাড়া নেয়া হয় সেটা কমানোর দাবির প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিমান ভাড়া কমানোর বিষয়ে ভাবা হচ্ছে। সেই সাথে বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য করোনার বুস্টার ডোজের বিষয়ে কথা হয়েছে। 

একাত্তর/ এনএ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর