আবারও ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:৩৯ পিএম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন রিজওয়ান রাহমান। রিজওয়ান ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৬০তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।

সংগঠনটির সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছে আরমান হক এবং মনোয়ার হোসেন সহসভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন—মালিক তালহা ইসমাইল বারী, আব্দুল মান্নান, হাবিব উল্লাহ তুহিন, জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার এবং এস এম গোলাম ফারুক আলমগীর।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি আরমান হক বর্তমানে ইনস্টার লিমিটেড এবং আরমান হক ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে ইসি গঠনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জাসদের

পুনর্নির্বাচিত সহসভাপতি মনোয়ার হোসেন, পুরান ঢাকায় অবস্থিত মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, যেটি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত।


একাত্তর/এসি

২০২৫ সালের জন্য ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে পুরোনো ও বড় সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন তাসকীন আহমেদ।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর