বছরজুড়ে আলোচনায় ব্যাংকের শীর্ষকর্তাদের অনিয়ম, দুর্নীতি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পিএম

মহামারি করোনার ছোবলে বিক্ষত অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছিলো আর্থিক খাতের ২০২১ সাল। কিন্তু বছরের বেশিরভাগ সময় ব্যাংক লেনদেনসহ অফিস কার্যক্রম কখনও বন্ধ , কখনও আধা খোলা আবার কখনও ঢিলেঢালাভাবে চলে এ খাত। কিন্তু মহামারির দ্বিতীয় ধাক্কায় একদিকে গতিহীন হয় বেসরকারি ঋণ প্রবাহ, অন্যদিকে ব্যাংকে জমে টাকার পাহাড়। নিম্নমুখী সুদহার বেকায়দায় ফেলে আমানতকারীদের। লাগাম টানা যায়নি খেলাপি ঋণেরও। ছিল কর্মী ছাঁটাই, ব্যাংকের শীর্ষকর্তাদের দুর্নীতি, ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা ঘটনা। 

বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি, বাজারে টাকার সরবরাহ নিশ্চিতসহ প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়াই আর্থিক খাতের মূল চ্যালেঞ্জ। তাই এ বছরে শুরুতে অর্থনীতি পুনরুদ্ধারে ২৩ প্যাকেজের আওতায় দুই দফা আড়াই লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। এর মধ্যে ক্ষুদ্র, মাঝারি ও বড় শিল্প বাঁচাতে দেড় লাখ কোটি টাকা প্রণোদনা ঋণ বিতরণের দায়িত্ব পায় ব্যাংকগুলো। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ায় বিড়ম্বনা, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিলো শুরু থেকেই। এখনও প্রণোদনার অর্থ পায়নি দেশের ৭৯ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান। আর এরই মধ্যে অর্থ আদায়ও হচ্ছেনা ঠিকমতো। 

প্রণোদনা ঋণ বিতরণের ব্যস্ত আর্থিক খাত ৯ শতাংশ সুদ হার দিয়ে আকর্ষণ করতে পারেনি বেসরকারি খাতের বিনিয়োগ। বছরভর লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়েই ছিলো বেসরকারি খাতের ঋণ প্রবাহ। তবে নভেম্বরে এই হার ছাড়িয়েছে ১০ শতাংশের ঘর। 

চলতি বছরের মে-তে দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৫ বিলিয়ন ডলার ছাড়ায়। বছরভর বাড়তি রিজার্ভের আত্মতুষ্টিতে থাকা ঋণ দিয়ে শ্রীলঙ্কার পাশে ছিলো বাংলাদেশ । 

বছরের শুরুতে রেমিট্যান্স চাঙ্গা থাকলেও বছর শেষে লাগে ভাটার টান। রপ্তানি কমার বিপরীতে আমদানি খরচ বাড়ায় দেখা দেয় বৈদেশিক মুদ্রার সংকট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার বিক্রি করেও পার পায়নি বাংলাদেশ ব্যাংক।

বিনিয়োগে নিরুৎসাহিত করতে সঞ্চয়পত্রে শর্ত জুড়ে দেয় সরকার। গত এসে সেপ্টেম্বরে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে সুদহারও কমানো হয়।

মহামারির সংকটে বছরভর ঋণের কিস্তির এক টাকা শোধ না করলেও গ্রাহককে খেলাপি করতে পারেনি ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি হয় বিতরণকৃত ঋণের আট দশমিক ১২ শতাংশ। বছর ব্যবধানে খেলাপি বাড়ে ১২ হাজার ৪১৬ কোটি টাকা। 

ভল্ট থেকে বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংকের ১৯ কোটি আর ঢাকা ব্যাংকের চার কোটি উধাও আলোচনার শীর্ষে ছিলো বছরভর। 

সাবেক ব্যাংকার নুরুল আমিন বলেন, এ বছর দুর্নীতি আলোচনায় শীষে ছিল সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের নাম। অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে সরিয়ে দেওয়া হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দুই ব্যবস্থাপনা পরিচালককে।

আরও পড়ুন: ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অনিয়মে পিছিয়ে ছিলো না ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও। অনিয়মে সহায়তার অভিযোগে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদে আসেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর ও কয়েকজন নির্বাহী পরিচালককে। আর বছরের শেষ দিকে সমালোচনার জন্ম দেয় সরকারি ব্যাংকের প্রশ্ন ফাঁসের ঘটনা।

পুঁজিবাজারভুক্ত ব্যাংকের বিনিয়োগ সীমাসহ নানা ইস্যুতে বছরজুড়ে মুখোমুখি অবস্থানে ছিলো বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিও।


একাত্তর/এসি

আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর