আগে থেকেই বাজারে বেড়ে রয়েছে এলপি গ্যাসের দাম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৫ পিএম

এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে কোম্পানিগুলো তাদের ইচ্ছামতো দামেই এলপি গ্যাস বিক্রি করছে। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চলতি মাসের দাম নির্ধারণ করার আগে নিজেরাই দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। তবে কমিশন বলছে, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। 

আর বিশেষজ্ঞরা বলছেন, বাজারে নজরদারি বাড়িয়ে কোম্পানিগুলোকে কমিশন নির্ধারিত দাম মানতে বাধ্য করতে হবে। না হলে ক্রেতা সুফল পারে না। 

উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে গেলো বছরের এপ্রিল থেকে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। 

আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে প্রতিমাসে দাম ঠিক হয়। জানুয়ারি মাসের তুলনায় ৬২ টাকা বাড়িয়ে চলতি মাসের এলপি গ্যাসের দাম ঠিক হয় গত বৃহস্পতিবার। 

ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: সর্বোচ্চ চূড়া পার করেছে করোনার তৃতীয় ঢেউ!

এই দর অনুযায়ী রিটেইলার পয়েন্ট থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়িয়েছে এক হাজার ২৪০ টাকা।

কিন্তু, রাজধানীর বাজারে গিয়ে দেখা গেছে চারদিন আগে নিজেরাই এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। 

শুধু তাই নয়, এক দামে সব কোম্পানির গ্যাস বিক্রির কথা থাকলেও একেক কোম্পানি একেক দামে বিক্রি করছে। এনিয়ে কোন ব্যাখ্যা দিচ্ছেন না ডিলাররা। 

এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী মনে করেন, কমিশনের বেঁধে দেয়া দাম কার্যকর করতে জনসচেতনতা বাড়াতে হবে।  

অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেছেন, কমিশনের সিদ্ধান্ত কার্যকর করতে বাজারে নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে হবে।


একাত্তর/এসজে
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত রয়েছে পণ্যটির দাম। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিলো এক হাজার ৪৫৫ টাকা।
ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের তুলনায় জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারন করা হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর