সর্বোচ্চ চূড়া পার করেছে করোনার তৃতীয় ঢেউ!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬ পিএম

আগের দিনের চেয়ে আরো কিছুটা কমেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। শনাক্ত হয়েছেন ৯ হাজার মানুষ, মারা গেছে ৩০ জন। 

সংক্রমণ কমতে থাকায় করোনার তৃতীয় ঢেউ সর্বোচ্চ চূড়া পেরিয়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, উচ্চ সংক্রমণের এই সময়ে বিনামূল্যে করোনা পরীক্ষার পরামর্শ তাদের। 

টানা ১২ দিন পর, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনার দৈনিক শনাক্তের সংখ্যাটা দশ হাজারের নীচে নামলো। 

এই সময় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জন। শনাক্তের হার আরও কমে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। তবে মৃত্যুর সংখ্যা প্রায় আগের দিনের মতেই ত্রিশের ঘরে। 

ঢাকা বিভাগের চাইতে এখন শনাক্তের হার অন্যান্য বিভাগেই বেশি। শনাক্তের হার সর্বোচ্চ রংপুর বিভাগে ৩৮ শতাংশ। তবে রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কোন মৃত্যু নেই।

এরপর বরিশালে ৩৭ শতাংশ। রাজশাহী ময়মনসিংহ আর খুলনায় এই হার ২৫ শতাংশের ওপরে। ঢাকায় প্রতি একশ জনে ২০ জন আর চট্টগ্রামে ২২ জন। 

বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়ে কমতে শুরু করেছে শনাক্তের হার। আগামী সপ্তাহ দুয়েক এই ধারা বজায় থাকতে পারে। 

তবে, এই সময় সরকারিভাবে বিনামূল্যে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম। তার মতে, পরীক্ষা বেশি হলে পরিস্থিতি আরো ভালো বোঝা যাবে।

গেলো জুলাই ও আগস্টে ডেল্টা সংক্রমণের সময় সরকারি পর্যায়ে বিনামূল্যে করোনার টেস্ট করা যেতো। পরে সরকারিভাবে পরীক্ষার জন্য আবারও একশ টাকা ফি নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: দৈনিক শনাক্ত নামলো ১০ হাজারের নিচে, মৃত্যু ৩০

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে বর্তমানে সারাদেশে সরকারের বিধিনিষেধ চলছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর