টিসিবি’র পণ্য কিনতে লাইনে বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩১ পিএম

চাল, তেল, ডাল, চিনির মতো নিত্যপণ্যের রেকর্ড দামের কারণে, টিসিবি’র পণ্যই এখন নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা। মূল্যস্ফীতির চাপে লাইনে বাড়ছে মধ্যবিত্তেরও সংখ্যা।

তবে চাহিদার তুলনায় ট্রাক প্রতি পণ্যের বরাদ্দ কম হওয়ায়, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হয় সিংহভাগ মানুষকে। তারা বলছেন, করোনায় নিঃস্ব হওয়া মানুষদের কথা ভেবে ট্রাকের সংখ্যা আর পণ্যের পরিমাণ বাড়ানো উচিত টিসিবির।

একটু কম দামে টিসিবির পণ্য কিনতে আসা মানুষের এমন দীর্ঘ লাইন দেখলেই বোঝা যায় কতটা অসহায় মানুষ। নির্ধারিত যায়গায় ট্রাক পৌঁছানোর আগেই অপেক্ষার প্রহর শুরু হয় এসব মানুষের।

তবে করোনার ভয় উপেক্ষা করে এমন গদাগাদি অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিসিবির পণ্য জোটে না সবার ভাগ্যে। কারণ প্রতি ট্রাকের জন্য বরাদ্দ মাত্র ৬শ’ লিটার সয়াবিন তেল, ৫শ’ কেজি চিনি ও ৪শ’ কেজি মসুর ডাল।

আরও পড়ুন: ভোক্তা বেড়ে যাওয়ায় চিকন চালের দাম বেড়েছে: খাদ্য সচিব

ফলে ৫৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ৬৫ টাকা দরে ২ কেজি চিনি এবং ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছে মাত্র দু’শ জন। বাকিদের হয় শুধু ডাল অথবা তেল নিয়ে ফিরতে হয়। যদিও টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফেরা মানুষের সংখ্যাই বেশি।

কম দামে পণ্য কিনতে আসা এসব মানুষেরা বলছেন, ২ লিটারের পরিবর্তে ৫ লিটার তেল এবং ট্রাক আর পণ্যের সংখ্যা ও পরিমাণ বাড়ানো উচিত টিসিবির।

তবে দ্রব্যমূল্যের জাঁতাকলে এসব মানুষরা প্রতিনিয়ত পিষ্ট হলেও মূল্যস্ফীতি নিয়ে বিস্ময়কর তথ্য দিয়েছে বিবিএস। চাল, ডাল, তেল, চিনির দাম দেশের ইতিহাসে এই মুহূর্তে সর্বাচ্চ হলেও সরকারি সংস্থাটি বলছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরের তুলনায় শূন্য দশমিক ১৯ শতাংশ কমে জানুয়ারিতে দেশে সার্বিক মূল্য স্থিতি হয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ


একাত্তর/টিএ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
বাজেট আসলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। সরকারের রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন পণ্য শুল্ক বা কর বাড়ানোর প্রভাবে এবারো বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। 
এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।
আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে এক কোটির ওপরে টিসিবি কার্ড দিয়েছিলো বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, তথ্য-উপাত্তের মাধ্যমে বাদ দিয়ে এই সংখ্যা ৫৬ লাখে নামিয়ে আনা...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর