বাজারে তেলের সংকট, অভিযানে ভোক্তা অধিকার সংস্থা

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম

আমদানি’ ও ‘বিপণন’ নিয়ে ভোজ্যতেল ‘পরিশোধন’ ও ‘বাজারজাতকারী’ প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য যাচাই করতে অভিযানে নেমেছে ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে, সিটি ইকোনমিক জোন এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

বাজার থেকে সয়াবিন তেল উধাও। মিলেও তেলের সংকট। ভোক্তা আর খুঁচরা ব্যবসায়ীদের এমন অভিযোগ আর তেল পরিশোধনকারকদের দেয়া তথ্য যাচাইয়ে বৃহস্পতিবার অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ এডিবল অয়েল মিলে দেখা যায়, রূপচাঁদা সয়াবিন অয়েল এবং ফরচুন রাইচ ব্র্যান্ডে তেলের প্রচুর মজুদ। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে তাদের। 

এর আগে সিটি ইকোনমিক জোনে অভিযান চালায় ভোক্তা অধিকার। এখানেও দেখা যায় প্রতিষ্ঠানটির তীর ব্র্যান্ডের তেলের মজুদ এবং সরবরাহ দুটোই স্বাভাবিক। তবে ইউনিট প্রতি দাম লিখে দেওয়ার নির্দেশনা থাকলেও এখনো সেটি মানছে না প্রতিষ্ঠানটি। 

ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, পুরনো সাপ্লাই অর্ডার-এসও যেন দ্রুত সরবরাহ করা হয় সে নির্দেশনা দেয়া হয়েছে মিল মালিকদের। 

তবে মিলে পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ স্বাভাবিক থাকার পরেও বাজারে কেন তোলের সংকট সেটিও তদারকি করা হবে বলেও জানায় ভোক্তা অধিকার।

একাত্তর/ এনএ

সরকার নির্ধারিত ২৯টি নিত্যপণ্যের হালনাগাদ তথ্য না জেনেই অভিযানে নেমে সাংবাদিকদের প্রশ্ন বানে জর্জরিত হলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উত্তর সিটির কর্মকর্তারা।
ঢাকাসহ বিভিন্ন মহানগরীতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে শিগগিরই অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
পাইকারি বা খুচরা কোনো বাজারেই সরকার নির্ধারিত দামে আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে না।
উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। টিসিবির জন্য চলতি অর্থবছরে এ তেল কিনতে খরচ হচ্ছে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৯ টাকা ৯৫ পয়সা।বুধবার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর