বাড়ি, ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে অভিযানে নামছে এনবিআর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

ঢাকাসহ বিভিন্ন মহানগরীতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের আয়কর রিটার্ন দাখিল নিশ্চিত করতে শিগগিরই অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

আর রিটার্ন দাখিল না করা বাড়ি ও ফ্ল্যাট মালিকদের তালিকাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।

বৃহস্পতিবার বিকেলে এনবিআরে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রহমাতুল মুনীম বলেন, ধরে নেওয়া হয়, একজন বাড়িওয়ালার কর দেওয়ার সক্ষমতা আছে। মহানগর এলাকায় বাড়ির মালিক এখনো রিটার্ন দিচ্ছে না। আমরা এতোদিন তাদের কনভিন্স করার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি।

‘মহানগরের বাড়ির মালিকদের তালিকা করেছি। বিদ্যুতের মিটারের মালিক, ওয়াসার বিল কে দেয়, এগুলা থেকে আমরা মালিকদের চিহ্নিত করেছি। আমরা এখন স্পেশাল ডাইভ দেবো,’ হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান।

বলেন, রাজধানী ও চট্টগ্রামে বাড়ি, ফ্ল্যাটের মালিকদের রিটার্ন দিতে হবে। আয় কী, কতটুকু কর দিতে হবে সেটা এনবিআর দেখবে। কিন্তু রিটার্ন তাদের দিতেই হবে।

রিটার্ন দাখিলের পদ্ধতি সহজ করে দেয়ার বিষয় উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা রিটার্ন দাখিল সহজ করে দিয়েছি, অনলাইনেই দেয়া যায়। এতো কিছুর পরেও রিটার্ন দাখিল না করার কোনো কারণ নেই।

এদিনের প্রাক-বাজেট আলোচনায় বাড়ি, ফ্ল্যাট মালিকদের রিটার্নের দাখিলের প্রসঙ্গ তোলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তাদের প্রস্তাব, রিটার্ন দাখিলের প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিল করা হোক।

ই-ক্যাব জানায়, এটার জন্য তারা বাড়িওয়ালাদের নোটিশ, চিঠি পাঠায়। কিন্তু মাত্র ৩০ শতাংশের কাছ থেকে রিটার্ন জমার প্রমাণপত্র পাওয়া যায়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আপনারা দেশের উন্নতি চান। বড় বড় কথাও বলেন যে, ট্যাক্স নেট বাড়ে না, আর এনবিআরকে দোষারোপ করেন। আবার সিটি করপোরেশনের বাড়িওয়ালাদের রিটার্ন অব্যাহতি দাবি করেন।

ই-কমার্স নেতাদের উদ্দেশে রহমাতুল মুনীম বলেন, কোন বাড়িওয়ালা রিটার্ন জমা দেয় না এবং বলার পরেও আপনাদের কাছে বাড়িভাড়া দেয় না, তাদের নিয়ে অভিযোগ দেন।

এদিনের আলোচনায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতে নীতি সহযোগিতার দাবি জানায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।

আর প্রতিবছর দেশে ৪০ থেকে ৫০ মেট্রিক টন স্বর্ণের চাহিদা থাকার পরও নীতিমালাসহ নানা সুবিধা দেয়ার পরও কেনো স্বর্ণ আমদানি হচ্ছে না তাও খতিয়ে দেখতে বাজুস নেতাদের অনুরোধ করেন এনবিআর চেয়ারম্যান।

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর