পেঁয়াজের যোগান বেড়েছে, কেজিতে কমেছে ১২ টাকা

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৪:৫১ পিএম

পেঁয়াজ এবং ভোগ্য পন্যের বাজারে ন্যায্য দামে পন্য বিক্রি হচ্ছে কিনা সেটি দেখতে শনিবারও রাজধানীর শ্যাম বাজারে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় রশিদ এবং মূল্য তালিকা হাল নাগাদ না থাকায় জরিমানা করা হয় বেশ কয়েকজন আড়ৎদার ও দোকানিকে। পেঁয়াজের দামে লাগাম টানতে কয় দিন ধরেই শ্যামবাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এদিকে, পাইকাররা বলছেন, মৌসুম শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি এবং বিদেশি পেঁয়াজের কেজি প্রতি গড়ে দাম কমেছে ১০ থেকে ১২ টাকা। 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবারও শ্যাম বাজারে পেঁয়াজের আড়তে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয় রশিদ না রাখায় বেশ কয়েকজন আড়ৎদারকে নগদ টাকা জরিমানা করে সংস্থাটি।  

এরপরই বেশ কিছু মুদি দোকানেও অভিযান চালায় অধিদপ্তর। মূল্য তালিকা হালনাগাদ না করায় এখানে জরিমানা করে ভোক্তা অধিকার। সংস্থাটি বলছে, অস্থির নিত্য পন্যের বাজারে কেউ যেনো অনৈতিক ব্যবসা করতে না পারে সেই জন্যই তাদের অভিযান। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, যতদিন পর্যন্ত বাজার স্বাভাবিক গতিতে না ফিরবে ততোদিনই অভিযান চলবে।

একাত্তর/ এনএ
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর