পাম তেলের দাম কমালো সরকার

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৬:১৮ পিএম

সয়াবিনের পর এবার পাম তেলের দাম কমালো সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পাম তেলের নতুন দর নির্ধারণ করেছে। এখন থেকে প্রতি লিটার পাম তেল তিন টাকা কমে ১৩০ টাকা দরে বিক্রি হবে।

মঙ্গলবার (২২ মার্চ) ওই বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচির (অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান বলেন, কর ছাড়সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভোজ্যতেলের দর পুনরায় নির্ধারণ করা হয়েছে। গত রোববার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। আজ পাম তেলের দাম নির্ধারণ করা হলো।

এর আগে গত ২০ মার্চ ভোজ্যতেলের পরিশোধনকারি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সয়াবিনের দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। 

আরও পড়ুন: আসছে বাজেটে ঠকবে না ব্যবসায়ীরা, লাভ হবে সরকারেও: অর্থমন্ত্রী

ওইদিন সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ জানান, সয়াবিনের দাম ঠিক হলেও পাম তেলের দাম ঠিক হয়নি। পাম তেলের বিষয়ে আরও কিছু তথ্য ও হিসাব নিকাশের বিষয় রয়েছে। ২২ মার্চ মিল মালিকদের সঙ্গে বৈঠক করে দাম ঠিক করা হবে।


একাত্তর/এসি

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এবার নিরাপদ ও মানসম্পন্ন আমের বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করে জড়িতদের শাস্তির আওতার দাবি জানিয়েছেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর