ক্রয় কমিটিতে ১১ প্রস্তাব অনুমোদন

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৩ মার্চ) ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আজকের সভায় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটিতে একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থাপিত ১১টি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৫৭২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ১৩৫ কোটি ৯৯ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে ৪৩৬ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করা হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগের সাতটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে।


একাত্তর/এআর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর