রোজার প্রথম দিনেই মাঠে বাণিজ্যমন্ত্রী, দিলেন সতর্কবার্তা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম

বাজার তদারকিতে রোজার প্রথম দিনেই মাঠে নামলেন, খোদ বাণিজ্যমন্ত্রী। ঘুরে দেখলেন রাজধানীর কারওয়ান বাজার। সতর্ক করলেন ব্যবসায়ীদের। বললেন, ভোক্তাকে ঠকিয়ে ‘অধিক মুনাফা-লাভের’ দিন শেষ। যদিও রোজার শুরুর দিনে এবারও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে শসা, কাঁচা মরিচ, বেগুন আর মাংস।  

রোজায় বাজার নিয়ন্ত্রণে এবার তৎপর সরকার। যার প্রমাণ, প্রথম রোজায় বাজারে দেখা মিললো বাণিজ্যমন্ত্রীকে। বাজার তদারকিতে রোববার বেলা ১২টার দিকে, রাজধানীর কারওয়ান বাজারে যান টিপু মুনশী। প্রথমেই মন্ত্রী যান চালের বাজারে। কত দামে চাল কেনা আর কত দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা; সে বিষয়ে তদারকি করেন মন্ত্রী। 

চালের পর বাণিজ্যমন্ত্রী যান এই বাজারের কিচেন মার্কেটের দোতলায়। খোঁজ নেন সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করছেন কি না ব্যবসায়ীরা। দেখেন ডাল-চিনি-লবণ-মশলার দর-দাম। 

বাজার তদারকির পর কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির অফিসে বসে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রোজায় সারা পৃথিবীতে পণ্যের দাম কমলেও বাংলাদেশে এই সময়টাতে সবচেয়ে বেশি থাকে পণ্যমূল্য, যেটি দুঃখজনক। তবে এবার রোজায় নিত্যপণ্যের বাজার যেন নিয়ন্ত্রণে থাকে তা তদারকিতে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। 

চাল-তেল-ফলের দামটা একটু বেশি স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির কারণেও, পণ্যের দাম বাড়ে। যেটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি।

তবে বাণিজ্যমন্ত্রী যখন কারওয়ান বাজার তদারকি করেন তখনও এই বাজারে শসা, কাঁচামরিচ আর লম্বা বেগুন বিক্রি হয় দ্বিগুণ দামে। যে দামটা বেড়েছে গত ২ দিনে। ফলে জরিমানাও গুনতে হয় ব্যবসায়ীদের। 

ভোক্তা অধিদপ্তরের অভিযানটা যেন রোজায় প্রতিদিনই হয় এমনটা চাওয়া ভোক্তাদের। 



একাত্তর/ এনএ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সার্বিক রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই লক্ষ্যমাত্রায় পণ্য খাত থেকে ৫৫ দশমিক দুই বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক দুই...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর