ইভ্যালির টাকা তোলার অনুমতি পেলো ব্যবস্থাপনা বোর্ড

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:০২ পিএম

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা বোর্ডকে দুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

রোববার (১৬ জানুয়ারি) ইভ্যালি পরিচালনায় গঠিত ব্যবস্থাপনা বোর্ডের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে ইভ্যালির ২২টি গাড়ি বিক্রি অথবা ভাড়া দিয়ে, যে টাকা আয় হবে তাও কোম্পানির স্বার্থে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।

সেই সঙ্গে ইভ্যালির যাবতীয় অ্যাকাউন্ট ও সম্পদের বিষয়ে বোর্ডকে তথ্য সরবরাহে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। আর পরিচালনা পর্ষদের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহেমেদ খান।

আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে গত বছর ২২ সেপ্টেম্বর আদালত আদেশ দিয়েছিলেন।

আরও পড়ুন: প্রিয়শপ ডটকমের মালিকসহ পরিবারের ব্যাংক হিসাব তলব

ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নিষেধাজ্ঞা থাকার কারণে পরিচালনা পর্ষদ কোম্পানিটি আর চালাতে পারছিলেন না। 

কারণ কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, অফিসের ভাড়া দিতে হচ্ছে। যে কারণে নিষেধাজ্ঞার ওই আদেশটি পরিবর্তন চেয়ে আবেদনে করা হয়েছিল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে। শুনানি শেষে আদালত ২২ সেপ্টেম্বরের আদেশটি পরিবর্তন করে নির্দেশনাসহ আদেশ দিয়েছেন।

একাত্তর/আরএ

ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু করে পর্যায়ক্রমে সবার টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড।বুধবার (২১ সেপ্টেম্বর) আদালতে এ পদত্যাগপত্র...
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেয়ার পর...
মানুষের টাকা হাপিশ করে বিত্ত-বৈভবের মালিক হবার স্বপ্নটা আলোচিত ইভ্যালিকাণ্ড থেকে পেয়েছিলেন মশিউর রহমান ও ইফতেখারুজ্জামান রনি। গড়ে তুলেছিলেন ‘আকাশ নীল’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানও। মানুষের...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর