পাম অয়েলের দাম বাড়ার প্রভাব টয়লেট্রিজ পণ্যতে

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০২:১৪ পিএম

পাম অয়েলের বাড়তি দামের দোহাই দিয়ে বাজারে বেড়েছে সব ধরনের টয়লেট্রিজ পণ্যের দাম। সবচেয়ে বেশী বেড়েছে নানা রকম সুগন্ধি সাবানের দাম। 

বাড়তির তালিকায় আছে ডিটার্জেন্ট পাউডার, হ্যান্ডওয়াশসহ এন্টিসেপ্টিক সামগ্রীর দামও। রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়াকেই দাম বাড়ার প্রধান কারণ বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 

সাবান কিনতে এসে মূল্যের তালিকা দেখে ভয় পেয়ে যান মোহাম্মদপুর এলাকার এক ক্রেতা।  মাঝারি আকারের সাবানের কোনটিতে পাঁচ টাকা, কোনটিতে ১০ টাকা, আবার কোনটিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। 

বিক্রেতারা দাবি করছেন, হঠাৎ করে নয়। গেলো প্রায় এক মাসে ধীরে ধীরে এসব পণ্যের দাম বাড়ছে। আর কোম্পানির বেঁধে দেয়া দামেই তাদেরকে বিক্রি করতে হয়। 

শুধু সাবান নয় গেলো এক মাসে বেড়ে যাওয়া পণ্যের তালিকার প্রথমেই আছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার। আগে যে পাউডারের দাম ছিল ৯০ টাকা। এখন সেটি ১০৫ টাকা। 

বেড়েছে সব রকমের হ্যান্ডওয়াশ, অ্যান্টিস্যাপটিক সামগ্রী, টুথপেস্ট আর নারকেলের দাম। ক্রেতারা বলছেন, এসব প্রয়োজনীয় সব পণ্যের দামই বেড়ে গেছে।  

বিশ্ব বাজারে পাম ওয়েলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে দায়ী করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে তাদের আমদানি পরিবহন খরচও বেড়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ শেষ না হলে ভবিষ্যতে এসব পণ্যের দাম আরও বাড়ার কথা বলছেন তারা। 

আরও পড়ুন: এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫

এদিকে বিভিন্ন পণ্যের এমন লাগামছাড়া দাম বাড়ায় সরকারের কিছু করার নেই উল্লেখ করে কনজুমার অ্যাসোসিয়েশন ক্যাব বলছে, সরকারের উচিৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোন একটা কৌশল নেয়া। 

দেশে উৎপাদিত টয়লেট্রিজ সামগ্রীর দাম বেড়ে গেলেও, ভারত ও মালয়েশিয়া থেকে আমদানি করা সাবান ও অন্যান্য সামগ্রীর দাম আছে আগের মতোই। 


আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়েছে আর খোলা তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এ কথা জানিয়েছেন।
শুধু রোজার মাসে নয় সারাবছর নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর