রডের বাজারে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১:৫৭ এএম

কয়েক দফা রডের দাম বৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়েছে দেশের আবাসন খাতে। সরকারি-বেসরকারি বা ব্যক্তি পর্যায়ের নানা নির্মাণকাজে দেখা দিয়েছে ধীরগতি। এমন অবস্থায়, অস্থির রডের বাজারে শৃঙ্খলা ফেরাতে ‘যৌক্তিক’ ও ‘অভিন্ন’ দাম বেঁধে দেওয়ার উপায় খুঁজতে একটি কমিটি করার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) নির্মাণসামগ্রীতে ব্যবহৃত রড (আয়রন), স্টিলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের আয়োজনে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভোক্তা অধিকারের মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, রডের খুচরা বিক্রেতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, করোনা মহামারী ও ইউক্রেইনে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে রডের দাম কিছুটা বেড়েছে এটা ঠিক। কিন্তু স্বচ্ছতার জন্য এসওর গায়ে ইউনিট প্রাইস বা একক মূল্য উল্লেখ করে দিতে হবে। দেখা গেছে সকাল বিকাল এই পণ্যটির দাম প্রতি টনে ২/৩ হাজার টাকা উঠানামা করে। সেথেকে বোঝা যায় এখানে শৃঙ্খলা ফেরাতে কিছু করার আছে।

অনুষ্ঠানে ক্যাবের প্রতিনিধি বলেন, রডসহ প্রতিটি পণ্যেরই বিক্রয়মূল্য ও মুনাফার সীমা নির্ধারণ করে দেওয়া উচিত। এবং এসব মূল্য সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা উচিত।

বৈঠক শেষে সচিব সফিকুজ্জামান জামান জানান, অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে। 

কমিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্যারিফ কমিশন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, আইসিএমএবি, স্টিলমিল মালিকদের প্রতিনিধি, রডের বিক্রেতা এবং বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

আরও পড়ুন: পাটুরিয়ায় তিন ফেরি বিকল, দুর্ভোগে ঘরমুখো যাত্রী

তিনি বলেন, সেই কমিটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করে একটি অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পর্কে সুপারিশ করবে। আগামী ৩০ মে তারিখের মধ্যে এই কমিটির কাছ থেকে আমরা প্রতিবেদন আশা করবো। 

সম্প্রতি নির্মাণ কাজের অন্যতম প্রধান এ উপকরণটির দাম টন প্রতি ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়ে ৯০ থেকে ৯২ হাজার টাকায় বিক্রি হয়। গত তিন মাস ধরে দাম বাড়ার এক পর্যায়ে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর লাফিয়ে বেড়ে যায়।


একাত্তর/এসি

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর