'আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই তেলের মূল্যবৃদ্ধি'

আপডেট : ০৯ মে ২০২২, ০৪:৪৮ পিএম

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে, অথচ সে খবর কোথাও বলা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

তিনি বলেন, গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোনো নিউজ করা হচ্ছে না। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। 

সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলেনে এ কথা বলেন মন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, সেটা সত্যি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই বাইরে থেকে আসে। 

মন্ত্রী আরও বলেন, তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করবো।

বাণিজ্যমন্ত্রী  বলেন, রমজানের পর তেলের দাম বাড়বে, এমন একটা তথ্য ব্যবসায়ীদের কাছে আগেই ফাঁস হয়ে গিয়েছিল। ফলে এখন খুচরা ব্যবসায়ীও তেল মজুদ করার সুযোগ পেয়ে যায়। আমরা এখান থেকে শিক্ষা নিয়েছি। সামনে এ ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখবো।

মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ভোজ্যতেলের দাম বাড়ার বড়ো কারণ। তবে আমরা ব্যবসায়ীদের বলেছিলাম তাদের লাভটা যেনো যৌক্তিক হয়। আমরা ব্যবসায়ীদের বিশ্বাস করে বলেছিলাম ঈদের আগে দাম বাড়ানো যাবে না। 

বাণিজ্যমন্ত্রী জানান, উৎপাদকদের মনিটর করা হবে। ভোক্তা অধিকার অভিযান চালাচ্ছে। প্রয়োজনে ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হবে। 

আরও পড়ুন: গতিপথ বদলাতে পারে অশনি, ভারত মহাসাগরে আরেকটি নিম্নচাপ

ঈদের দুই দিন আগে বাজার থেকে সয়াবিন তেল কেন ব্লাকআউট হলো এবং কেন দুইদিন পর তেল এলো মার্কেটে এলো এমন প্রশ্নে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, দোকানদার সরিয়ে রাখার জন্য মিল মালিক দায়ি নয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর