আড়াই লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন

আপডেট : ১৭ মে ২০২২, ০২:৪৭ পিএম

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্যে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন এই এডিপি অনুমোদন দেওয়ার বিষয়টি জানান।

নতুন এডিপিতে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান হবে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি ৯৩ হাজার কোটি টাকা।

এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্যে বরাদ্দ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্যে ৩১ হাজার ২৯৫ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্যে ২৪ হাজার ১৩৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যে ১৬ হাজার ১১ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগের জন্যে ১৫ হাজার ৮৫১ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্যে ১৪ হাজার ৯২৮ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্যে ১৪ হাজার কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্যে ১১ হাজার ৬৪১ কোটি টাকা, সেতু বিভাগের জন্যে ৯ হাজার ২৮৯ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্যে ৭ হাজার ৯৩৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এর আগে ২০২১-২২ অর্থবছরের অনুমোদিত এডিপি ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

নতুন এডিপিতে আগামী অর্থবছরে রূপপুর প্রকল্পের জন্যে বরাদ্দ ১৩ হাজার ৩৯৫ কোটি টাকা। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৯ কোটি টাকা এবং গত মার্চ পর্যন্ত খরচ হয়েছে ৫০ হাজার ৫৩৩ কোটি টাকা।


একাত্তর/এআর

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
চলতি (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কমানো হয়েছে। সংশোধন করে ১৮ হাজার কোটি টাকা কমানোর ফলে বর্তমানে এডিপির আকার দাড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর