উন্নয়ন বরাদ্দ কমলো ১৮ হাজার কোটি টাকা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

চলতি (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কমানো হয়েছে। সংশোধন করে ১৮ হাজার কোটি টাকা কমানোর ফলে বর্তমানে এডিপির আকার দাড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন এসইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু কারণে রাজস্ব আদায় কম হওয়ায় এডিপির ব্যয় বরাদ্দ কমানো হয়েছে। 

তিনি বলেন, দ্রুত শেষ হবে এমন প্রকল্পে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতেও নির্দেশ দিয়েছেন।

এছাড়া চলতি অর্থবছরের মধ্যেই নির্ধারিত ৩৩০টি প্রকল্প বাস্তবায়ন শেষ করতেও প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। 

চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রথম সাত মাস অর্থাৎ গত জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা বা ২৭ দশমিক ১১ শতাংশ।

গত ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিলো বরাদ্দের মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন বলে সংশ্লিষ্টরা জানান। 

আরবি
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী অর্থবছরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ খাতে প্রায় ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যা চলতি অর্থ বছরের তুলনায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি।
দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর