পাচার অর্থ ফেরাতে আসছে বিশেষ স্কিম: অর্থমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০২২, ০৫:২৩ পিএম

বিশেষ স্কিমের মাধ্যমে সরকার বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৬ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দেবে।

এ সময় রিজার্ভ সঙ্কট নিয়ে মন্ত্রী বলেন, দেশের বাইরে টাকা পাচার হওয়া নিয়ে বিভিন্ন সময়ে সরকারের সংস্থাগুলো জানিয়েছে। এ অর্থ ফেরাতে এর আগে প্রণোদনাসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় আবারো বিশেষ স্কিম নেয়ার কথা ভাবা হচ্ছে।

তিনি জানান, দেশে বর্তমানে ডলারের ঘাটতি নেই। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ ভালো অবস্থানে আছে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব আত্মঘাতী হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানুষের কাঁধে বাড়তি চাপ যেন না পড়ে এজন্য সরকার তা সহনীয় মাত্রায় রেখেই সমন্বয় করবে।

আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নিত্যপণ্যের অস্বাভাবিক দর ও মূল্যস্ফীতির চাপ নিয়ে অর্থমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে।


একাত্তর/আরএ

নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এবার নিরাপদ ও মানসম্পন্ন আমের বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করে জড়িতদের শাস্তির আওতার দাবি জানিয়েছেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর