প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিকদের প্রতিক্রিয়া

আপডেট : ০৯ জুন ২০২২, ০৯:১৭ পিএম

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

মহামারীর দুই বছর পেরিয়ে উন্নয়নের হারানো গতি পুনরুদ্ধারের প্রত্যাশায় নতুন অর্থবছরের জন্য রেকর্ড ঘাটতি রেখে যে বাজেট অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাব করেছেন, তার ১৫.৭ শতাংশ তাকে যোগাড় করতে হবে ব্যাংক থেকে ঋণ করে। এ বাজেট কেন্দ্র করে ইতিমধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মুখপাত্ররা জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া- এক নজরে দেখে আসা যাক, দেশের রাজনীতিবিদরা এই বাটেজ নিয়ে কে কি বলছেন, 

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মতে, করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই এই বাজেট। নিম্নবিত্ত ও গরিবের কথা চিন্তা করেই এ বাজেট দেয়া হয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে সামাজিক উন্নয়ন খাতে এবারের বাজেট বরাদ্দ বেশি রাখা হয়েছে। 

এদিকে দেশের আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমাগীর বলছেন, জনগনের জন্য এই বাজেট নয়। কতটুকু লুটপাট করা যায় তার জন্য ৬ লাখ কোটির বেশি বাজেট দিয়েছে সরকার।

এটা জনবান্ধব বাজেট হয়নি। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপর কর বাড়িয়ে উচ্চবিত্তদের সুবিধা দেওয়া হয়েছে। এটা করোনা পরবর্তী মোটেও চ্যালেঞ্জ বাজেট হয়নি। বিএনপির সাংসদ রুমিন ফারহানার মতে গতানুগতিক স্বজনতোষি হয়েছে এই বাজেট, এই বাজেটে সাধারণ মানুষের সংকট বাড়বে। 

রুমিন ফারহানার সাথে সুর মিলিয়ে বিএনপির  স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, এই বাজেট মানুষকে সব দিক থেকে আরো চাপে ফেলবে। যেমন কর বাড়বে নিত্য পণ্যের দাম বাড়বে, গ্যাস পানি বিদ্যুতের দাম বাড়বে। একই সাথে তিনি বলেন, দুর্নীতিকে বৈধ করছে সরকার। বিদেশে নিজেদের পাচার করা হাজার হাজার কোটি টাকা ফেরত আনার বৈধ পথ তৈরি করতেই পাচার করা টাকা আনার সুযোগ দিচ্ছে আওয়ামীলীগ।

অপরদিকে তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের মুখপাত্র হাসান মাহমুদ দাবি করেছেন, বাজেট নিয়ে সব সময় কিছু মানুষ সমালোচনা করে। বাস্তবতা হচ্ছে এটা গরিব বান্ধব বাজেট। বহির্বিশ্বের যুদ্ধে পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে এ বাজেটে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে।

আওয়ামীলীগ সরকারের জোটবন্ধু ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলছেন, এটা জনবান্ধব বাজেট হয়নি। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপর কর বাড়িয়ে উচ্চবিত্তদের সুবিধা দেওয়া হয়েছে। 

এটা করোনা পরবর্তী মোটেও চ্যালেঞ্জ বাজেট হয়নি। আওয়ামীলীগ সরকারের আরেক জোটসঙ্গি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর মতে সিনডিকেট নিয়নত্রণ করা গেলে এই বাজেট বাস্তবায়ন যোগ্য।


একাত্তর/এসএ

যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর