বৈশ্বিকভাবে কমেছে ডলারের দাম

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:৪০ পিএম

ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন মুদ্রার সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে বৈশ্বিকভাবে দশমিক ২ শতাংশ কমেছে ডলারের দাম। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) ইউরোপিয়ান ট্রেডিং আওয়ার্স সূচক বিশ্লেষণ করে জানা গেছে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বুধবার এই পতনের হার ছিল ১ শতাংশ, যা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পতন।

ডলারের এ পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রে মাসের পর মাস ধরে চলা ব্যাপক মুদ্রাস্ফীতি। গত জুন মাসে মুদ্রাস্ফীতির কারণে দেশটির অভ্যন্তরেই ডলারের মান ১ দশমিক ৩ শতাংশ পড়ে গিয়েছিল। সেই অবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের কমার্সব্যাংক বৃহস্পতিবার এক বার্তায় বলেছে, ‘বুধ ও বৃহস্পতিবারের তথ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দেশে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফেডারেল রিজার্ভ সিস্টেমের (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক) উচিত ডলারের মূল্য বাড়ানো ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া।’

মার্কিন ব্যবসায়ী ও ব্যাংকারদের অবশ্য দৃঢ় বিশ্বাস, সেপ্টেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে ডলারের দাম ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। জুন মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধির পর থেকে এ পর্যন্ত দুই দফায় ডলারের দাম বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ সিস্টেম।

তবে ব্যবসায়ী ও ব্যাংকারদের সেই আশায় কার্যত পানি ঢেলে দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রেসিডেন্ট নিল কাশকারি জানিয়েছেন, বর্তমানের মুদ্রাস্ফীতিকে পরাস্ত করা থেকে এখনও অনেক দূরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, একদিকে যেমন ডলারের দাম কমছে, তেমনি অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মুদ্রার বিপরীতে বাড়ছে ইউরো, ইয়েন ও পাউন্ডের মত অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিদেশি মুদ্রার মান।

বুধাবার ডলারের বিপরীতে ইউরোর মান বেড়েছে ৩ শতাংশ ও ইয়েনের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। পাউন্ডের দাম অবশ্য এ দিন ডলারের বিপরীতে দশমিক ২ শতাংশ কমেছে, তবে আগের দিন বুধবার মার্কিন মুদ্রার বিপরীতে ব্রিটেনের মুদ্রার দর বেড়েছিল পুরো ১ শতাংশেরও বেশি।


একাত্তর/এসএ

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর