জ্বালানির অজুহাতে অস্বাভাবিক হারে বাড়ছে চালের দাম

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৭:৪৭ পিএম

জ্বালানি তেলের অজুহাতে বাড়ছেই পণ্যমূল্য। অস্বাভাবিক হারে বাড়ছে চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীদের দাবি, ট্রাক ভাড়া বাড়ার কারনেই দাম বেড়েছে। তবে, ট্রাক ভাড়ার হিসাব বলছে বস্তা, প্রতি চালের পরিবহন খরচ বেড়েছে পাঁচ টাকা।

অথচ ব্যবসায়ীরা বস্তা প্রতি চালের দাম বাড়িয়েছে পাঁচশ’ টাকা। আর সেই বাড়তি দামের বোঝা এসে পড়েছে ক্রেতার ঘাড়ে, দিন শেষে কাটা পড়ছে ক্রেতার পকেটই।

জামালপুর থেকে ২০ টন চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে চালের আড়তে এসেছেন ট্রাক চালক সানোয়ার হোসেন।

ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বৃদ্ধির পরও, ১৬০ কিলোমিটার দূরত্বে থেকে ২০ টন অর্থাৎ ২০ হাজার কেজি চাল ঢাকায় এনে ট্রাক ভাড়া বাড়তি নিয়েছেন তিনি ২ হাজার টাকা। অর্থাৎ এক কেজি চালে অতিরিক্ত পরিবহন ব্যয় বাড়লো ১০ পয়সা।

অন্যদিকে, কেজিতে সাত পয়সা বাড়তি পেয়েছেন ঢাকার ১৮৫ কিলোমিটার দূরে কুষ্টিয়ার খাজানগর থেকে রাজধানীতে ১৩ টন চাল বয়ে আনা ট্রাক চালক শিপন। ১৩ হাজার কেজি চালানে শিপন বাড়তি ভাড়া পেয়েছেন এক হাজার টাকা।

তবে, প্রতি কেজি চাল ঢাকা এসে পৌঁছাতে সর্বোচ্চ ১০ পয়সা খরচ হলেও, বাজারে দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। অর্থাৎ ট্রাক ভাড়ার দোহাই দিয়ে, ৫০ কেজির বস্তায় ব্যবসায়ীরা ৫০০ টাকা বাড়ালেও, আদতে জ্বালানির খরচ বেড়েছে পাঁচ টাকা।

৪২.৫০ শতাংশ ডিজেলের দাম বৃদ্ধির সমপরিমাণ ভাড়া যদি ট্রাক শ্রমিকরা আদায় করতে পারে তাহলে এক কেজি চাল ঢাকা আনতে খরচ হবে সর্বোচ্চ ২৭ পয়সা।

অর্থাৎ বর্তমানে বর্ধিত খরচের চেয়ে ১৭ পয়সা বেশি। তখন হয়তো, আরও বেশি করে ক্রেতার পকেট কাটার সুযোগ পাবেন, অসাধু ব্যবসায়ীরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর এই ফাঁদে ফেলে এখন প্রতিদিনই হু হু করে বাড়ছে মোটা, সরু সব ধরনের চালের দাম। মানভেদে প্রতি কেজি চালের দাম পাইকারিতে ৩ থেকে ৪ টাকা এবং খুচরা বাজারে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে।

খুচরা বাজারে জাত ও মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা৷ নাজিরশাইল চাল ৭৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল পাইজাম ও হাস্কি ৫৫ থেকে ৫৮ টাকা। আটাশ চাল ৬০ থেকে ৬৫ টাকা। মোটা চাল স্বর্ণা ৫২ থেকে ৫৫ টাকা। এক সপ্তাহ আগেও এসব চাল ৫ থেকে ৬ টাকা কম দামে বিক্রি হয়েছে।

এদিকে, বাজারে চালের দাম বাড়তে থাকায় সরকার আমদানির অনুমতি দিয়েছে। তবে ডলার–সংকটের কারণে আমদানিতে গতি নেই। বাড়তি দামে এখন বড় চালানে চাল আমদানি করতে আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরা।




একাত্তর/এসজে/এসএ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
দেশে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর