বুধবার থেকে ব্যাংকের সময় ৯টা থেকে ৪টা

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৮:৪৭ পিএম

বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা এবং যানজট কমানোর লক্ষ্যে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের পাশাপাশি সরকারি-বেসরকারি ব্যাংকের সময়সূচীও পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে একথা জানান, মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি জানিয়েছেন, ব্যাংকের সময় সকাল ৯টা থেকে ৪টা করা হবে।

এর আগে তিনি আরো জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।

সভায় আগামী ১০-১৫ দিন গ্রামাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে যাতে সেচ কাজ বিঘ্নিত না হয়।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, সরকারি অফিস কক্ষের জানালা থেকে পর্দা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে, যাতে করে প্রাকৃতিক আলো ঢুকতে পারে। পাশাপাশি এয়ার কন্ডিশনার যতটা সম্ভব কম ব্যবহার করতেও বলা হয়েছে, যাতে করে বিদ্যুতের ব্যবহার কম হয়।

আরও পড়ুন: ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

মন্ত্রীপরিষদ সচিব আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি ২ দিন করার সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট লাঘবে সহায়ক হবে।


একাত্তর/আরএ

বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর