ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:৩৯ পিএম

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেলের সমন্বিত ট্রায়াল। আর অক্টোবরের শুরুতেই হবে যাত্রীবিহীন কিন্তু নিয়মিত চলাচল। ডিসেম্বরে দশটি ট্রেন দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। প্রথম পর্যায়ে ১০ মিনিট পর পর চলবে একটি করে ট্রেন। 

শিগগিরই বৈদ্যুতিক ট্রেনের জগতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নযাত্রার নির্ভুল সূচনার লক্ষ্যে প্রতিদিনই উত্তরা থেকে চলাচল করছে মেট্রোরেল। যাকে বলা হচ্ছে পারফর্মেন্স পরীক্ষা। আপাতত এটাই এই প্রকল্পের অন্যতম কর্মযজ্ঞ। এই কাজে নিজস্ব প্রশিক্ষিত অপারেটরদের সঙ্গে থাকছেন একজন করে দক্ষ বিদেশি অপারেটর। 

এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১.৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩.৮৬ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১.৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩.৩৪ শতাংশ।

আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসীর গলাকাটা লাশ উদ্ধার

সোমবার সকালে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সেপ্টেম্বরে শুরু হবে সমন্বিত ট্রায়াল বা পারফরমেন্স টেস্ট। 

তিনি বলেন, এই টেস্ট সর্বোচ্চ তিন মাস লাগতে পারে। তবে তার আগেও শেষ হতে পারে। আমরা সিম্যুলেটর সংগ্রহ করেছি। সেটি স্থাপনের কাজ চলছে। যারা ট্রেন অপারেটর তাদের সিম্যুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া শুরু হবে ১ অক্টোবর। 

তিনি আরও বলেন, ডিসেম্বরে চালুর লক্ষ্যে দুটি বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। একটি ইন্টিগ্রেশন টেস্ট, আরেকটি ড্রাইভিং অন সিম্যুলেটর। এরপর আমরা যাত্রীবিহীন চলাচল পরীক্ষা করবো। এটি ১৫-২০ দিন করবো। তারপর প্রত্যাশিত যাত্রী নিয়ে চলাচল শুরু করতে পারবো।

প্রকল্প প্রধান এম এ এন ছিদ্দীক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পূর্ত কাজের পর আমাদের কাজ অপারেশনের দিকে। 

তিনি জানান, একটি ট্রেন আসার পর বিভিন্ন ধাপে যে টেস্টগুলো আছে সেগুলো করে থাকি। ট্রেন আসতেই থাকবে এবং টেস্টগুলো অনবরত চলতে থাকবে। আগারগাঁও পর্যন্ত আমাদের যতগুলো ফাংশনাল টেস্ট করার কথা ছিল সব শেষ হয়েছে। পারফরমেন্স টেস্ট প্রায় শেষ।

শুরুতে ১০টি ট্রেন নিয়ে মেট্রোরেল চালু করা হবে উল্লেখ করে এম এ এন ছিদ্দীক জানান, প্রথম দিন ১০ মিনিট পরপর ট্রেন চালু করবো। দ্বিতীয় দিন হয়তো আমরা সাত মিনিটে নামিয়ে আনবো। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়বো। অনেক বেশি যাত্রী অপেক্ষমান থাকলে আমরা সাড়ে ৩ মিনিট পরপর ট্রেন ছাড়বো। ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিত করার কাজ হাতে নিয়েছি। আমাদের সেখানে ইউটিলিটি সার্ভে চলছে। সেটি শেষ হলেই পূর্ত (স্ট্রাকচারাল) কাজের জন্য যাদের নিয়োগ করার কথা, তাদের নিয়োগ করবো। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর