বাজার স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম

শুধু চাহিদা আর যোগানের সূত্রের কারণে নয়, দেশে পণ্যমূল্য বাড়ে নানা অজুহাতে। কেবল ভোক্তা অধিদপ্তরের অভিযান নয়, ব্যবসায়ী সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ না করলে বাজার স্থিতিশীল হবে না। এক্ষেত্রে গঠন করা যেতে পারে মন্ত্রিসভা কমিটিও। 

শনিবার, এডিটর্স গিল্ডের গোলটেবিলে উঠে আসে এসব মতামত। এ সময়, কেরোসিন ও ডিজেলের দাম কমানোর ইঙ্গিত দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। 

খাদ্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি আর বাজারের অসংগতি এখন সর্বব্যাপী আলোচনা। তাই শনিবারের নিয়মিত গোলটেবিলে এটি তুলে আনে এডিটর্স গিল্ড। 

গত কয়েক সপ্তাহ ধরে চালের মূল্যবৃদ্ধিও ব্যাপক আলোচিতে। বেড়েছে আট-ময়দার দামও। কিন্তু খাদ্য সচিব ইসমাইল হোসেন জানান, সরকারি গুদামে এখন চালের মজুদ ৫০ বছরের সর্বোচ্চ।

তবে, ভোক্তা অধিদপ্তরে প্রধান এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চাহিদা-যোগান সূত্র নয় বাংলাদেশে দাম বাড়ে নানা অজুহাতে। 

বাজারে স্বস্তি আনতে ব্যবসায়ী সংগঠন ও সরকারের সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একযোগ কাজ করতে হবে। 

এ সময় এফবিসিসিআই নেতারা বলেন, সরকারের প্রতিষ্ঠানগুলোকেই ঠেকাতে হবে অসাধু ব্যবসায়ীদের। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন খাদ্য মূল্য ও সরবরাহ এখন সবচে গুরুত্বপূর্ণ ইস্যু। অনতিবিলম্বে এনিয়ে মন্ত্রিসভা কমিটি গঠন করা জরুরি।

আলোচনায় অর্থনীতিবিদেরা বলেন, বৈশ্বিক প্রভাবে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন। তবুও অর্থনৈতিক বৈষম্যে পীড়িত প্রান্তিক মানুষকে রক্ষায় সরকারের দায় আছে। 

আলোচনায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, সাধারণ মানুষের কথা ভেবে সরকার কেরোসিন ও ডিজেলের দাম কমানোর চিন্তা করছে। 

আরও পড়ুন: আগামী মাসে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, খাদ্যসহ মৌলিক পণ্যে আমদানি নির্ভরতা এখন দেশের অর্থনীতির বড় দুর্বলতা তাই ভুগছে ভোক্তা। 

আলোচনায় সবশেষে বলা হয়, এই মূল্যস্ফীতি বৈশ্বিক হলেও দেশের সাধারণ মানুষের কষ্ট কমাতেই হবে। আর, মুক্তবাজারকেও নীতি ও দায়বদ্ধতার আওতায় আনতে হবে।


একাত্তর/এসি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ ) বলছে, বাংলাদেশ সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংস্কার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। তবে, এখনও দুর্বল কর রাজস্ব, আর্থিক খাতের...
চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারসের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। দেশের রিকশা, হালকা যানসহ বিভিন্ন যানের টায়ার বাজারে ৪৫ থেকে ৫০ শতাংশই নিয়ন্ত্রণ করতো গাজী টায়ারস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা এবং যানজট নিরসনে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালুর কঠোর নির্দেশ দিয়েছেন...
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে আবারও দেখা দিয়েছে উর্ধ্বমুখী প্রবণতা। শীতের আগমনী বার্তা থাকলেও বাজারের চিত্র উল্টো; নতুন করে বেড়েছে একাধিক সবজির দাম। এর সঙ্গে মাছের বাজারেও লেগেছে চড়া দামের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর