দাম কমলো স্বর্ণের

আপডেট : ২৩ মে ২০২৪, ০৯:১৩ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এবার ভরিপ্রতি ১ হাজার ৮৪ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমার বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমেছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৯২৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। সে হিসেবে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়বে ১ লাখ ৩১ হাজার ৪৯২ টাকা। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৯ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৮০৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ৮৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একাত্তর/আরএ
মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফায় কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) সুদহার নিয়ে কঠোর অবস্থানের পর বৈশ্বিক স্বর্ণের দাম তিন শতাংশের বেশি কমেছে।
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর