১৬ দিন পর আবারও ভারত থেকে গম আমদানি শুরু

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:২০ এএম

টানা ১৬ দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে মোট এক হাজার টন গম আসবে। 

এর অংশ হিসেবে গত দুই দিনে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে ৬০০ টন গম বাংলাদেশে আমদানি করা হয়েছে। এর মধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩০০টন এবং বৃহস্পতিবার আরও ৭০০ টন গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২ আগস্ট প্রথমবারের মতো এ বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। এরপর প্রথম চালানে এক হাজার ৩২০ টন গম দেশে আসে। এদিকে চলতি বছরের মে মাসে আরও দেড় লাখ টন গম বন্দরে আসে।

কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশের এগ্রোভেট লিমিটেড নামের একটি কোম্পানির সাথে ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের আড়াই হাজার টন গম আমদানির চুক্তি হয়। প্রতি টন গম আমদানি করা হচ্ছে ৩৭০ ডলারে।

আরও পড়ুন: চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ

এর আগে ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর গত ৩০ মে থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো চালান দেশে প্রবেশ করেনি। এ নিষেধাজ্ঞার আগে আমদানি লেটার অব ক্রেডিট (এলসি) খোলা ১৪ হাজার টনের বেশি গম আটকে গেছে।

পরে নিষেধাজ্ঞা তুলে নিলেও ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণ ও বন্যায় ত্রিপুরা রাজ্যের সঙ্গে আগরতলার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

 

একাত্তর/আরবিএস  

দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর