কেন্দ্রীয় ব্যাংকে অনিয়মের খবর দেয়ায় কর্মকর্তাদের শোকজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম

ব্যাংক খাতের বিভিন্ন অনিয়মের খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার জেরে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওই কর্মকর্তাদের কাছে লিখিত বক্তব্যও চাওয়া হয়েছে। আবার জবাব দিতে হচ্ছে মৌখিকভাবেও।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভর কাজী ছাইদুর রহমান জানিয়েছেন, গভর্নরের নির্দেশে এমন ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে এমন তলবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংক সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা সংশ্লিষ্ট ব্যাংককে লিখিতভাবে জানানো হয়। ওই ব্যাংক তা পর্ষদে উপস্থাপন করে এবং তা অন্য কর্মকর্তারাও জানেন। ফলে ব্যাংক খাতের অনিয়মের তথ্য চেপে রাখা কঠিন। আবার এ ধরনের তথ্যের সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত থাকে। তাই কোথা থেকে তথ্য গণমাধ্যমে গেলো, তা–ও নিশ্চিত করে বলা যায় না। অথচ ব্যাংক খাতের কোনো অনিয়ম–দুর্নীতি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন হলে তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সন্দেহ করা হচ্ছে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবে ২৪ জন নিহত

তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক অনিয়ম রোধ করার বদলে অনিয়মের তথ্য গোপনে এখন বেশি তৎপর হয়ে উঠেছে। কার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন একাধিক কর্মকর্তা। 

তারা বলছেন, এতে কাজের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাংক খাতের অনিয়মকারীদেরও প্রশ্রয় দেওয়া হচ্ছে।


একাত্তর/এসি

ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর