সেপ্টেম্বরে ৩৯০ কোটি ৫০ লাখ ডলারের রপ্তানি আয়

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৬:৫৮ পিএম

গত সেপ্টেম্বর মাসে ৩৯০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তবে এ সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক হ্রাস পেয়েছে। পোশাক রপ্তানি হয়েছে ৩১৬ কোটি ১৬ লাখ ডলারের যা গতবছরের সেপ্টেম্বরে ছিল ৩৪১ কোটি ৮৮ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে রোববার (২ অক্টোবর) এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর বাসসের।

পরিসংখ্যান অনুযায়ী গতবছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে পোশাকের রপ্তানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বৈশ্বিক মন্দার পূর্বাভাষের প্রেক্ষিতে পোশাকের প্রতি ক্রেতাদের চাহিদা কমে গেছে। যে কারণে খুচরা পর্যায়ে বিক্রি হ্রাস পাচ্ছে। যার প্রভাব আমাদের পোশাক রপ্তানিতে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক রপ্তানির ব্যাপারে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা সতর্ক রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

এদিকে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১২৪৯ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গতবছরের একইসময়ে এর পরিমাণ ছিল ১১০২ কোটি ১৯ লাখ ডলার। সেই হিসেবে গতবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেশি।


একাত্তর/আরএ

কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর