সয়াবিন তেলের বড় দরপতন, মঙ্গলবার থেকেই কার্যকর

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৬:৩৫ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়। মঙ্গলবার থেকে বাজারে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৮৮০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৫৮ টাকায়।

এর আগে গত ২৩ আগস্ট সয়াবিন তেলের দাম বাড়ে লিটারে ৭ টাকা। তখন ১৮৫ টাকা থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয় ১৯২ টাকা।

১৭ আগস্ট সরকারের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে সে সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সভান্তে প্যাবো

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। আগের বছরের চেয়ে প্রায় ৭৫ হাজার টন কম আমদানি হয়েছে ২০২১-২২ অর্থবছরে।

অবশ্য একই সময়ে সয়াবিন বীজের আমদানি হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টন, যা আগের বছরের চেয়ে প্রায় ২ লাখ ৩৭ হাজার টন বেশি।

২০২১-২২ অর্থবছরে পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার টনের কিছু বেশি।

আগের বছর কোনো পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়নি। ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে প্রায় ১০ লাখ টন পাম তেল আমদানি হয়েছে।


একাত্তর/আরএ

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর