সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৫:০২ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। 

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৯০ ও ২২৪৩ পয়েন্টে অবস্থান করছে। 

এদিন ডিএসইতে মোট ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২৮৯ কোটি টাকা বেশি। 

আগের দিন ডিএসইতে মোট ৩৩৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল। 

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ২১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর। 

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো— বেক্সিমকো লি., আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ফার্মা, ইন্ট্রাকো, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, সি পার্ল ফুড, অরিয়ন ইনফিউশন, আমরা টেকনোলজি ও সোনালি পেপার লি.।


একাত্তর/এআর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
মার্জারের কারণে লন্ডভন্ড হয়ে গেছে ইসলামী ধারার পাঁচ ব্যাংকের বেশিরভাগ সূচক। আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, এলসি খোলা, রপ্তানি বিল সংগ্রহ, রেমিট্যান্স আহরণসহ সব সূচক উল্টোমুখি।
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর