ফ্রিল্যান্সারদের লেনদেনের সনদ ইস্যু করার ক্ষমতা পেলো ব্যাংক

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৯:৫৪ পিএম

ফ্রিল্যান্সিংসহ তথ্য ও প্রযুক্তি খাতের রপ্তানি আয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেশে আনতে ইতোপূর্বে দেওয়া সুযোগের পর এ সংক্রান্ত লেনদেনের সনদ ইস্যু করার ক্ষমতা পেল ব্যাংকের এডি (অথোরাইজড ডিলার) শাখাগুলো।

বৈদেশিক বাণিজ্যর লেনদেন করতে বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নেয়া বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো এডি শাখা নামে পরিচিত।

দেশের এমএফএস সেবাদাতা যা মোবাইল ব্যাংকিং নামে পরিচিত। তাদের মাধ্যমে আসা আইটি খাতের রপ্তানি আয়ের বিপরীতে লেনদেনের তথ্য বিবরণীর বিপরীতে সনদ ইস্যু করবে এডি শাখা।

শুধুমাত্র রপ্তানি আয়ের যেটুকু এনক্যাশমেন্ট অর্থাৎ নগদায়ন করা হয়েছে, তার পক্ষে এ সনদ ইস্যু করতে পারবে এডি শাখাগুলো। যা ব্যাংকের কাছ থেকে সংগ্রহ করে গ্রাহককে সরবরাহ করবে এমএফএস প্রতিষ্ঠানগুলো। গ্রাহক ওই সনদ তার আয়কর বিবরণীতে সংযুক্ত করতে পারবে আয়ের প্রমাণপত্র হিসেবে।

বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার দিয়ে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে রপ্তানি আয় সংক্রান্ত তথ্য দিয়ে সনদ তৈরি হবে। যেখানে রপ্তানি আয়ের সুবিধাভোগী অর্থাৎ প্রাপকের ওয়ালেট নম্বর, টাকার পরিমাণ, বৈদেশিক মুদ্রার পরিমাণ ইত্যাদি তথ্য অবশ্যই সংযুক্ত থাকবে।

ইলেকট্রনিক প্রক্রিয়ায় সনদ তৈরি হওয়ায় কিউআরকোড সুবিধাও থাকতে হবে ওই সনদে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এমএফএস হিসাবের মাধ্যমে শুধু আইটি খাতের রপ্তানি আয় সীমিত পরিসরে আনার সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

রপ্তানি আয় পেলেও তা আয়কর বিবরণীতে সংযুক্ত করতে বিপত্তি দেখা দেয় আইটি খাতের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের।

আয়ের প্রমাণপত্র দেওয়ার সুযোগ না থাকায় এ বিপত্তি দেখা দেয়। সেই বাধা দূর করতে বাংলাদেশ ব্যাংক রপ্তানি আয়ের প্রমাণপত্র হিসেবে সনদ দেওয়ার অনুমতি দিলো।

আরও পড়ুন: গরিবের কাছে সবচেয়ে বেশি সুদ নিচ্ছে এনজিও: গর্ভনর

করোনা মহামারির সময় থেকেই মোবাইল ব্যাংকিং সেবায় মানুষের নির্ভরতা বাড়ছে। এখন ঘরে বসেই এসব সেবার হিসাব খোলা যাচ্ছে। ব্যাংক হিসেবের মাধ্যমে আসা এ রপ্তানি আয় ‘টাকা হিসাবে’ রূপান্তর করে এমএফএস হিসাবেও নেওয়ার সুযোগ দেয়া হয়।


একাত্তর/আরএ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাংলাদেশের কাছ থেকে নেয়া ঋণের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে অর্থনৈতিক দুরবস্থায় নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। সোমবার দেশটি ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক...
পেঁয়াজের দাম সহনীয় রাখতে আমদানির ক্ষেত্রে পণ্যটির ওপর শুল্ক-কর প্রত্যাহার চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরকে) চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। পেঁয়াজ আমদানিতে বর্তমানে ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ৫...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর