চালের বাজারে প্রতারণা বন্ধে ব্যবস্থা নেবে সরকার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

পুরো চালের বাজার ব্যবস্থাকে প্রতারণামূলক দাবি করে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আমাদের বাজার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। চালের বাজার পুরো প্রতারণামূলক। যে নামে চাল তৈরি হয় তা ব্যাগের ভেতরে থাকে না। স্বর্ণা চাল মোটা এটাকে চিকন করে পুষ্পমতি নামে বিক্রি করা হয়। মোটা চাল চিকন করে। যে নামে চাল সেই নামে চাল বিক্রি করতে হবে। চালের বাজার প্রতারণা চলতে দেয়া যায় না। এটা বন্ধ করা হবে।

মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) নগরীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) উন্নয়ন সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পলিশ করে চাল ফেলে দেয়া হয়, চাল পলিশ করে একে চিকন করা হয়।  চালের বাজারে প্রতারণা চলতে পারে না। কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে এনে চিকন চাল তৈরি করা হয়। তিনটা মেশিনে পার করে মোটা চাল চিকন করা হয়। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। চালের প্রকৃত পুষ্টি চালের উপরের স্তরে থাকে, অথচ এটা ছেঁটে ফেলে দেয়া হয়, এটা চলতে পারে না।

আইএমএফ ঋণের সঙ্গে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কোন সম্পর্ক নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ ঋণ না দিলেও আমাদের কিছু কিছু জায়গায় দাম বাড়ানোর প্রয়োজন হতো। আইএমএফ আমাদের মোট জিডিপির তুলনায় যে ঋণ দিয়েছে সেটা পরিমাণ খুবই কম। এজন্য বলি আইএমএফের শর্তে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। আইএমএফ ঋণ না দিলেও আমাদের ভর্তুকি কমাতে হতো এবং কিছু দ্রব্যমূল্যের দাম বাড়াতে হতো। সুতরাং আইএমএফ এর ঋণের সঙ্গে জিনিসপত্রের দাম বৃদ্ধির কোন সম্পর্ক নেই। পণ্যের দাম বৃদ্ধির শর্ত আইএমএফ-এর ঋণে নেই। যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি। আমাদের সার্বিক অর্থনীতির প্রতি আইএমএফ আস্থাশীল বলেই ঋণ দিয়েছে। ঋণ দিতে পেরে আইএমএফ খুব খুশি। পাকিস্তান এখনও আইএমএফ ঋণ পায়নি কিন্তু আমরা পেয়েছি মানে বেশিই পেয়েছি।

কোথায় এই আইএমএফ ঋণ ব্যবহার হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণ বাজেট করে ব্যবহার করা হবে। তার মানে যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার হবে আইএমএফ ঋণ।

দেশে বৈষম্য কমছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বৈষম্য সব দেশেই বাড়ে। সামাজিক বৈষম্য কমাতে আমরা কাজ করছি। আমরা আড়াই কোটি মানুষকে সাহায্য দিয়েছি। বিনামূল্যে বই দিয়েছি বৈষম্য কমিয়ে রাখার জন্য।  ২০৪১ সালে কুড়েঘর মিউজিয়ামে রাখতে হবে। সবার হাতে মোবাইল ঘরে কালার টিভি, কারোর পা খালি আছে? তার মানে বৈষম্য কমছে। বৈষম্য কমাতে গিয়ে আমরা নানা পদক্ষেপ নিচ্ছি।’

ডিজেএফবি’র সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় উন্নয়ন সংলাপে অংশ নেন ডিজেএফবি সভাপতি হামিদ-উদ-হামান, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মফিজুল সাদিক, অর্থ সম্পাদক সাইদ রিপন, দপ্তর সম্পাদক এম আর মাসফি প্রমুখ।


একাত্তর/এআর

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহকৃত নমুনা নোট ব্যবহার করে প্রতারণা ও অবৈধ কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। 
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, এতেই বোঝা যাচ্ছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বেড়েই চলেছে। আসন্ন বাজেট আট লাখ কোটি টাকা ছাড়াবে। এবারের বাজেটে যোগাযোগ পরিবহনকে সর্বোচ্চ গুরুত্ব...
নিয়মিত মজুদবিরোধী অভিযানে প্রভাব পড়েছে নওগাঁর মোকামে। এরই মধ্যে পাইকারি বাজারে ধানের দাম মণপ্রতি কমেছে ৪০ টাকা। এতে খুচরা বাজারেও কেজিপ্রতি চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা।
বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’ নামের অনলাইন প্ল্যাটফর্ম। বাংলাদেশে মাইক্রোসফটের সাবেক প্রধান সোনিয়া বশীর কবীরকে প্রতিষ্ঠাতা বলে ভুয়া দাবিও করেছে সংস্থাটি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর