মজুদবিরোধী অভিযানে কমেছে চালের দাম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

নিয়মিত মজুদবিরোধী অভিযানে প্রভাব পড়েছে নওগাঁর মোকামে। এরই মধ্যে পাইকারি বাজারে ধানের দাম মণপ্রতি কমেছে ৪০ টাকা। এতে খুচরা বাজারেও কেজিপ্রতি চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা।

তবে, বাজার নিয়ন্ত্রণে চাষিদের কাছ থেকে উৎপাদনের এক চতুর্থাংশ ধান কেনার কথা বলছেন বাজার বিশ্লেষকরা। এতে কর্পোরেট ব্যবসায়ী ও মিলারদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা।

ধান-চালের বাজারে নৈরাজ্য বন্ধে নওগাঁয় নিয়মিত মিল গুদামে মজুদবিরোধী অভিযান চলছে। অভিযুক্তদের জরিমানার পাশাপাশি গুদাম বন্ধ ও অনেককে কারাগারেও পাঠানো হয়েছে।

এসব অভিযানের কারণে নওগাঁর বিভিন্ন মোকামে এক মণ ধানের দাম কমেছে ৪০ টাকা। এতে পাইকারি ও খুচরা বাজারে এক কেজিতে চালের দাম কমেছে দুই থেকে তিন টাকা। 

ব্যবসায়ীরা জানান, নির্বাচনের আগে আগে ধানের দাম বৃদ্ধি পায়। এরপর সরকার অভিযান শুরু করলে আবার তা কমে আসে।

গত কয়েক বছর ধরে খাদ্য বিভাগের ধান সংগ্রহে ব্যর্থতার সুযোগ সিণ্ডিকেট নিচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা ধান সংগ্রহে সহজ নীতিমালা তৈরির দাবি তুলছেন। পাশাপাশি অবৈধ মজুদারদের বিরুদ্ধে নিয়মিত প্রশাসনিক নজরদারির দাবিও জানান তারা।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের ফরহাদ হোসেন বলেন, ধান সংগ্রহের নীতিমালা সহজ করা হলে কৃষকরা সরকারী গুদামে ধান দিতে উৎসাহিত হবে। ফলে সিণ্ডিকেট দুর্বল হবে।

এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধানের এক চতুর্থাংশ কিনলে বাজার নিয়ন্ত্রণে থাকবে।

নওগাঁর ধান-চাল বিশ্লেষক জয়নাল আবেদিন মুকুল বলেন, বড় বড় ব্যবসায়ীদের সিণ্ডিকেট, সরকারের বাজার নিয়ন্ত্রণে অবহেলা, এর সঙ্গে সরকারের ধান সংগ্রহের যে নীতিমালার কারণে বাজারে নিয়ন্ত্রনহীনভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে।

গত ১১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন মিলগুদামে অর্ধশতাধিক অভিযান চালিয়েছে প্রশাসন। ৩০ টাকা দরে সাত হাজার ৬১৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সরকারিভাবে মাত্র ৪০৫ মেট্রিকটন ধান সংগ্রহ হয়েছে।

 

একাত্তর/জো
বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান ও মন্ত্রীদের হুঁশিয়ারির পরও নিয়ন্ত্রণহীন চালের বাজার। বাজারে চালের কোনো ঘাটতি না থাকলেও, দাম কমছে না। বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা।
এশিয়ার বাজারে দ্রুতগতিতে বাড়ছে চালের দাম। ১৫ দিনের ব্যবধানে টনে বেড়েছে ৭০ ডলার আর দেড় মাসের কম সময়েই বেড়েছে ১৩০ ডলার। থাইল্যান্ডে প্রতি টন ভাঙ্গা সেদ্ধ ভাতের চাল বিক্রি হচ্ছে ৬৪৮ ডলার। যা ১৫ বছরের...
পুরো চালের বাজার ব্যবস্থাকে প্রতারণামূলক দাবি করে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, আমাদের বাজার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। চালের বাজার পুরো প্রতারণামূলক। যে নামে চাল তৈরি হয় তা...
ভারত থেকে চাল রপ্তানিতে শুল্ক উঠিয়ে দেয়ায় বাজারে কমতে শুরু করেছে চালের দাম। এছাড়া দরিদ্রের জন্য ন্যায্যমূল্যে চাল দেয়ার কর্মসূচির প্রভাবও পড়েছে বাজারে।তারপরও দাম যতোটা কমেছে এটিকেও যথেষ্ট বলছেন না...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর