অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করবে বিশ্বব্যাংক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পিএম

ঢাকার পর এবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামী পহেলা মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরের কথা রয়েছে। 

এই সফরে সংস্থার নতুন এবং বিদায়ী প্রেসিডেন্ট ছাড়াও বৈঠক হবে বিভিন্ন সংস্থার সঙ্গে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বনের মতে, বাংলাদেশের সাফল্যের উদাহরণ বিশ্বে ছড়িয়ে দিতে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। 

স্বাধীনতার পর দারিদ্র্যপীড়িত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বড় ভূমিকা রয়েছে বিশ্বব্যাংকের। ১৯৭২ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর সাথে সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকনামার বৈঠকের ১১ মাসের মাথায় ৫ কোটি ঋণের মাধ্যমে শুরু হয় দু’পক্ষের সম্পর্ক। 

আর গেলো ৫০ বছরে সংস্থাটির প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ডলারে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য, অবকাঠামো উন্নয়নসহ নানা খাতে বর্তমানে আর্থিক ও কারিগরি সহায়তা আছে বিশ্বব্যাংকের। সংস্থার হিসাবে চলমান ৫৫ প্রকল্পে বিনিয়োগ আছে প্রায় ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর উদযাপনে ওয়াশিংটন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের প্রত্যাশা, এই সফরে নতুন মাত্রা পাবে দু’পক্ষের সম্পর্ক। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন মনে করছেন, বাংলাদেশে সাফল্য এখন বিশ্ব স্বীকৃত। এই অভিজ্ঞতা ছড়িয়ে দিতে স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রীর সফর।

আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় নিউইয়র্কের মেয়র

টেম্বন বলেন, প্রথমবারের মতো বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আসছেন এতে ভীষণ আনন্দিত আমি। এদেশ যখন স্বাধীন হয় তখন কেউই বিশ্বাস করেনি, এ দেশ টিকে যাবে। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিভাবে উন্নয়ন ঘটাতে হয়, এমন কি প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর জন্যও কিভাবে সেবা নিশ্চিত করতে হয়। ৫০ বছরের এ সম্পর্ক ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংকের কাছে। এদেশ জন্মলগ্ন থেকে বিশ্বব্যাংক পাশে থেকেছে, থাকবেও।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং বোর্ড পরিচালক ছাড়াও, নতুন প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে, গেলো জানুয়ারিতে ঢাকা সফর করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ভ্যান ট্রটসেনবার্গ।


একাত্তর/এসজে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর