প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় নিউইয়র্কের মেয়র

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:২৯ পিএম

শতকণ্ঠে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়ে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমেরিকার এগিয়ে চলার পথে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামীতে এই যাত্রা অব্যাহত থাকবে। 

শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বর্ষবরণের জমকালো এই আয়োজনে যোগ দিয়েছিলেন অসংখ্য প্রবাসী ও বিদেশি অতিথিরা। 

সকালের আলো যখন ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস যেনো তখন হেসে উঠলো, আবহমান বাংলা সংস্কৃতির অপূর্ব সম্মিলনে। প্রভাতী আয়োজনের পর শতকণ্ঠে বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেয়া হয়। 

শিল্পী মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে শিল্পীরা গানে গানে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়। দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, কবিতা, গান, নাচসহ চমৎকার সব পরিবেশনা। 

অনুষ্ঠানের উদ্বোধন করতে আসেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস। তিনি প্রবাসী বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে, বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সৌন্দর্যের কথা তুলে ধরেন। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। আয়োজনটিকে সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান উৎসবের আহবায়ক লায়লা হাসান।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং কলকাতা থেকে কমলিনী বন্দ্যোপাধ্যায়।


একাত্তর/এসজে

দক্ষিণ আফ্রিকায় ভিন্ন দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর