ফোর্বসের উদীয়মান তরুণের তালিকায় সাত বাংলাদেশি

আপডেট : ১৯ মে ২০২৩, ০১:৫০ পিএম

মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছর উদীয়মান তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে থাকে। বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত এবারের সফল এশীয় তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন ৭ বাংলাদেশি।

১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ জনের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের সবার বয়স ৩০ বছরের কম। এ তালিকায় মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন, সামাজিক প্রভাব ও কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে রয়েছেন সাত বাংলাদেশি।

তালিকার মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে রয়েছেন মার্কোপলো ডটএআই’র সহ-প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন; সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের রিল্যাক্সি’র সহ-প্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান এবং টার্টল ভেঞ্চার স্টুডিওর প্রতিষ্ঠাতা আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা; কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে যানবাহনের প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান যাত্রী’র সহ-প্রতিষ্ঠাতা আজিজ আরমান এবং অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্ত সাহা।

জাহ্নবী রহমান, সহপ্রতিষ্ঠাতা, রিলাক্সি

জাহ্নবী সম্প্রতি কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন। তিনি মানসিক স্বাস্থ্যসেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যার নাম রিলাক্সি। রিলাক্সি মানুষের মুড বা মনের ভাব বুঝতে বিনা মূল্যে চেকইন ও মেডিটেশনের সুযোগ দেয়। তবে গ্রাহকদের চাহিদামতো অর্থের বিনিময়ে ভার্চ্যুয়াল থেরাপির ব্যবস্থাও করে দেয় রিলাক্সি। সম্প্রতি হুয়াওয়ের আইসিটি ইনকিউবেটর ২০২২-এ দ্বিতীয় রানারআপ হয়েছে এই অ্যাপ। এটি ডাউনলোড হয়েছে ১৫ হাজারের বেশি। সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় স্থান পেয়ে তিনি আছেন তালিকার ২৪ নম্বর অবস্থানে।

আজিজ আরমান, প্রতিষ্ঠাতা, যাত্রী

ঢাকা নগরের বিশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যাত্রী গড়ে তোলেন আরমান আজিজ। গত বছর ঢাকা নগরের বাস মালিকদের সংগঠন পাঁচ হাজার ৬৫০টি বাসের জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে সম্মত হয়। সেই ব্যবস্থা তৈরি করে দিয়েছে যাত্রী। এতে ভাড়া নিয়ে নৈরাজ্যের অবসান হবে বলে ধারণা। ২০২১ সালে যাত্রী প্রাক-সিড পর্যায়ে ১২ লাখ ডলার বিনিয়োগ পায়। এতে সব মিলিয়ে এখন পর্যন্ত এই স্টার্টআপ ৫২ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ পেয়েছে। আরমান আজিজ কনজ্যুমার টেকনোলজি শ্রেণিতে তালিকায় ২৫তম স্থান পেয়েছেন।

আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা, প্রতিষ্ঠাতা, টার্টল ভেঞ্চার স্টুডিও

সারাবন তহুরা তুরিন ও আনোয়ার সায়েফ অনিকের প্রতিষ্ঠিত টার্টল ভেঞ্চার স্টুডিও নতুন স্টার্টআপদের অর্থায়ন, পরামর্শসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সুবিধা দিয়ে থাকে, যা দেশে এ ধরনের প্রথম কোনো উদ্যোগ। ২০১৮ সাল থেকে তারা ৯০ জনের বেশি উদ্যোক্তার সঙ্গে কাজ করেছে এবং সেই উদ্যোক্তারা ১৫০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে ‘ইয়াং টার্টল’ নামে একটি কর্মসূচি পরিচালনা করছে টার্টল ভেঞ্চার।  সামাজিক প্রভাব শ্রেণিতে তালিকায় আনোয়ার আছেন ২৯ আর সারাবন আছেন ২৬তম স্থানে।

রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন, প্রতিষ্ঠাতা, মার্কোপলো ডট এআই

মার্কোপলো ডট এআই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিপণন করে থাকে। এতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পক্ষে সহজেই সামাজিক মাধ্যমে বিপণন করা সম্ভব হচ্ছে। সে লক্ষ্যে তাদের একটি অ্যাপ আছে, যা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো তা অর্থের বিনিময়ে ব্যবহার করতে পারে। এই অ্যাপ মেশিন লার্নিং মডেলের ভিত্তিতে পরিচালিত হয়। ভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে তারা বিশাল তথ্যভাণ্ডার তৈরি করেছে। গণমাধ্যম, বিপণন, বিজ্ঞাপন শ্রেণিতে তারা তালিকায় স্থান পেয়েছেন। তারা তালিকার ২৭ নম্বরে আছেন।

দীপ্ত সাহা, সহপ্রতিষ্ঠাতা, অ্যাগ্রোশিফট টেকনোলজিস

অ্যাগ্রোশিফট টেকনোলজিস কৃষিভিত্তিক সরবরাহ ব্যবস্থার প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন। অ্যাগ্রোশিফট সরাসরি কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কাজ করার কারণে ন্যায্যমূল্যে টাটকা সবজি সরবরাহ করতে পারে। প্ল্যাটফর্মটি সম্প্রতি রেডিমেড গার্মেন্টস (আরএমজি) গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জের জন্য এইচঅ্যান্ডএম স্টিচ জিতেছে এবং প্রাক-সিড পর্যায়ে ১৮ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। তিনি কনজ্যুমার টেকনোলজি শ্রেণিতে তালিকায় ২৭ নম্বরে আছেন।


একাত্তর/জো

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
একজন তরুণ উদ্যোক্তার প্রচেষ্টায় হোগলাপাতার মতো পচনশীল উপাদান দিয়ে পণ্য তৈরি করে রপ্তানি করা হচ্ছে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ ৩২টি দেশে।উদ্যোক্তা হওয়ার গল্পটা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর