বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৮০ সৌদি কোম্পানি

আপডেট : ০২ মে ২০২৪, ০৬:১১ পিএম

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশটির মন্ত্রী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের চিফ অব স্টাফ ও পরিচালনা পর্ষদের মহাসচিব সাদ আল কোরডের সঙ্গেও বৈঠক করেন তিনি। পিআইএফ মহাসচিব সালমান রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।  বৈঠকে সাদ আল কোরডে এই তথ্য দেন।

বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আগ্রহী সৌদি আরব। বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থ প্রদানপদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেয়া হয়েছে, তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনায় আছে বলে জানিয়েছেন সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আল ইব্রাহিম। এ সময় তাঁরা দুই দেশের অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। এখন কারিগরি বিষয় নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠকে জেভি ডিএপটি সার কারখানা নিয়েও আলোচনা হয়েছে।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব বৈঠক করেন।

 

এআরএস
মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছর উদীয়মান তরুণ সংগঠক, উদ্যোক্তা ও উদ্ভাবকের তালিকা প্রকাশ করে থাকে। বৃহস্পতিবার ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত এবারের সফল এশীয় তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন ৭...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর