নারীর ক্ষমতায়নে বাজেট বরাদ্দ বাড়ানোর পরামর্শ

আপডেট : ২৫ মে ২০২৩, ০৫:৫৭ পিএম

নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়নের বহুমুখী প্রকল্পে বাজেট বরাদ্দ আরও অনেক বাড়ানো জরুরি বলে মত দিয়েছেন জেন্ডার অ্যাক্টিভিস্ট ও অর্থনীতিবিদরা। 

নিরাপদ পরিবহন ও শিশু দিবাযত্ন কেন্দ্রসহ নানা খাতে বরাদ্দ বাড়ানো বলে পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি নারী উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার গুরুত্বের কথাও বলেন তারা।

তিন মেয়ে আর এক ছেলে নিয়ে এই খুপরি ঘরে, চল্লিশোর্ধ্ব নাজমা বেগমের সংসার। দারিদ্র্য ছাপিয়ে শিক্ষার আলো পৌঁছাতে পারেনি তার ঘরে। তাইতো ১৪-তে পা দেয়া নাবালিকা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে মরিয়া এই মা। 

শুধু নাজমা বেগম নয়। এমন জীবন লাখ লাখ সুবিধাবঞ্চিত নিম্নআয়ের পরিবারের। কৈশোরে যখন স্কুলে যাবার কথা, তখনই এমন ঘরের মেয়েদের বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। অপরিণত বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু ঝুঁকিতেও পড়ে তারা। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা জানান, দারিদ্র্য ও আর্থ-সামজিক নিরাপত্তাহীনতাকে বাল্যবিয়ের অন্যতম কারণ বলছেন জেন্ডার অ্যাক্টিভিস্ট এই আইনজীবী। 

উই লার্ন ডে-কেয়ারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জামিলা হক বলেন, দেশে এখনও নারীদের চাকরি ছাড়ার অন্যতম কারণ শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। সরকারি বেসরকারি প্রচেষ্টায় কিছু সেন্টার চললেও তা চাহিদার তুলনায় কম এবং ব্যয়বহুল। বাজেটে এমন সব জরুরি সেবায় বরাদ্দের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অর্থনীতিবিদ ড. সায়মা হক বিদিশা জানান, নারী উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার কথা বলছেন এই অর্থনীতিবিদ। 

আরও পড়ুন: বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাব উত্থাপন

সরকার জেন্ডারবান্ধব বাজেট করলেও বরাদ্দের ব্যবহার ও প্রকল্পের অগ্রগতি নিয়ে তেমন তথ্য-উপাত্ত ও পর্যালোচনা নেই। নারীর ক্ষমতায়নে উদ্যোগগুলোর মনিটরিং ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/জো

প্রতিবেদনটির ফলাফল ২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ করা হবে।
অর্থনৈতিক অঙ্গনের কিছু কিছু গোষ্ঠী রাজনৈতিক অঙ্গনে নিয়ন্ত্রণ নিয়েছে। আমরা সোকল্ড সিভিল সোসাইটি এমনকি সাংবাদিকরা বিক্রি না হলেও, জেনে বা না জেনে পক্ষপাতদুষ্ট হয়ে গেছি-আমাদের সত্তায় স্বাধীন চিন্তার...
বিশেষ সাক্ষাৎকার: অর্থনীতি আসলে কেমন আছে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং অর্থনীতি গবেষণা সংস্থা বিআইডিএস-এর মহাপরিচালক ছিলেন তিনি অনেক বছর। তবু তাঁর চিন্তা, কথা আর কাজে গণমূখী সংবেদনশীলতা বেশি। এই প্রবীণ অর্থনীতিবিদের সাথে কথা...
ছিলেন ঢাবির ইতিহাস বিভাগের ছাত্র, হয়ে গেলেন অর্থনীতিবিদ। বলছি সদ্য প্রয়াত আকবর আলি খানের কথা। যাকে অনেকে বলেন জনগণের অর্থনীতিবিদ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আমাদের ছেড়ে চলে গেছেন প্রখর মেধাবী এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর