আবারও বাড়ছে পেঁয়াজের দাম, আদার রেকর্ড

আপডেট : ৩১ মে ২০২৩, ১১:২২ এএম

ভারত থেকে আমদানির খবরে একটু কমে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর পাইকারি বাজারেই এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশ’ টাকায়। এদিকে আমদানি না হবার অজুহাতে আদার দামও রেকর্ড ছুঁয়েছে। আগে আমদানি করা কম দামের আদা সুযোগ বুঝে এখন বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

দু’দিন আগেও কিছুটা কমেছিল পেয়াজের দাম। সেই দাম আড়ত আর পাইকারি বাজার ঘুরে খুচরা বাজারে প্রভাব ফেলার আগেই দাম আবার বাড়তে শুরু করেছে। শ্যামবাজারের আড়তগুলোতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। 

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে পাইকারি বাজারে ৬০ টাকায় নেমে এসেছিলো পেঁয়াজের দাম। কিন্তু শেষ পর্যন্ত আমদানি হচ্ছে না দেখে সুযোগ বুঝে এখন আবারও দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

এদিকে এক মাসেরও বেশি সময় ধরে চীন থেকে আদা আমদানি হচ্ছে না। ফলে মিয়ানমার ও ইন্দোনেশিয়া থেকে আনা কম দামের আদা এখন পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ২শ’ ৩০ থেকে আড়াইশ’ টাকা কেজি। খুচরা বাজারে সেই আদা বিক্রি হচ্ছে ইচ্ছে মতো দামে। 

আমদানিকারকরা বলছেন, উৎপাদিত দেশে এখন আদার দাম বেশি। সাথে রয়েছে এলসি জটিলতা।

আদা আমদানিকারক গোলাম হাসান জানান, রপ্তানিকারকরা এলসি পাওয়ার পরেও পণ্য দিচ্ছে না। তাই দাম অনেক বেশি। ভারতে বন্যার কারণে অনেক মসলা নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন: বাড়তি দাম দিয়েও মিলছে না গ্যাস-বিদ্যুৎ: বিটিএমএ

টিসিবির তথ্য বলছে মাস খানেকের ব্যবধানে দেশে আদার দাম বেড়েছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। আর বছরের ব্যবধানে পন্যটির দাম বেড়েছে ২১২ দশমিক ৫০ শতাংশ।


একাত্তর/আরএ

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর