বাড়তি দাম দিয়েও মিলছে না গ্যাস-বিদ্যুৎ: বিটিএমএ

আপডেট : ৩০ মে ২০২৩, ১০:১১ পিএম

বাড়তি দাম দিয়েও চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ দিতে না পাওয়ার অভিযোগ করেছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, তুলার পর গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে গেলো ১৫ মাসে দেশের স্পিনিং মিলগুলো ৪৫ হাজার কোটি টাকা লোকসান গুনেছে। এই সুযোগে ভারত-পাকিস্তান থেকে অবৈধভাবে সুতা ও কাপড়ও আমদানি হচ্ছে।

২০০৯ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে গ্যাসে ট্যারিফ বেড়েছে ৬১৭ শতাংশের মতো। এবছরের হিসেবে দাম বেড়েছে ৮৬ শতাংশ। দাম বাড়ানোর সময় সরকারের প্রতিশ্রুতি ছিল কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে। কিন্তু এখন আর সেটা হচ্ছেনা।

মঙ্গলবার টেক্সটাইল খাতের উদ্যোক্তারা সম্মেলনে জানালেন, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ সংকটসহ অস্বাভাবিক হারে ট্যারিফের কারণে ব্যবসায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে।

বিটিএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন জানান, আর্থিক ক্ষতির পরিমাণ গত ১৫ মাসে ৪৫ হাজার কোটি টাকারও বেশি।

স্পিনিং মিলগুলোতে উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশ কমলেও সুতার উৎপাদন খরচ বেড়েছে কেজিতে ৪০ টাকা পর্যন্ত। আবার মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, পার্শ্ববর্তী দেশগুলো থেকে অবাধে সুতা ও কাপড় আমদানি। 

বস্ত্র ও সুতা খাতের মালিকদের এ সংগঠনের মতে, তারা এক লাখ ২০ হাজার কোটি টাকার মতো ঋণের দায় নিয়ে স্মরণকালের ভয়াবহ সময় অতিবাহিত করছে। এ অবস্থায়, খেলাপি থেকে বাঁচতে ঋণের কিস্তি ও সুদ প্রদানে বিশেষ সুবিধার চান তারা।

আরও পড়ুন: থিংকট্যাংকের সমালোচনার ক্ষেত্রে সরকারকে উদার হতে হবে: ড. মোস্তাফিজ

কেবল তাই নয়, ইডিএফ সুবিধা অব্যাহত রাখাসহ কাঁচামাল আমদানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এলসি খোলা অব্যাহত রাখতে, বাংলাদেশ ব্যাংকের সদয় দৃষ্টি চান তারা।


একাত্তর/আরএ

দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) তাদের সকল কারখানা ও মিল...
বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ২৫ হাজার ৫২১ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা, বাকি...
ইউরোপ আমেরিকার মিডিয়াই বলেছিলো বাংলাদেশের অর্থনীতি ‘মিরাকল ইকোনমি’। শ্রীলঙ্কা জুজুতে এখন তারাই আবার এদেশে ক্রাইসিস খুঁজছে। বিশ্বব্যাংকের সাবেক পরিচালক ড. সাদিক আহমেদ বলছেন, অর্থনীতি বড়ো চাপে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর