'নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি কমবে না'

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২৫ পিএম

সারাবছর পড়ালেখা না করে পরীক্ষার আগের রাতে বেশি পড়ে ভালো ফলাফল আশা করার মতো করে মুদ্রনীতির ছক কষেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত নতুন মুদ্রনীতি নিয়ে এমনই মন্তব্য করেছেন খোদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ। 

এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন এই মুদ্রানীতিতে মুল্যস্ফীতি কমবে না। যদিও ব্যাংকের শীর্ষ নিবার্হীদের নেতা বলছেন, মুদ্রানীতির উদ্যোগগুলো বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে।  

ডলারের দাম বেড়ে যাওয়ায়,পণ্য আমদানি খরচ বেড়েছে, এরপরও পর্যাপ্ত আমদানি ঋণপত্র খোলা যাচ্ছে না। এদিকে রপ্তানি ও রেমিটেন্স আয় যা আসছে তা দিয়েও লেনদেন ভারসাম্যে ঘাটতি পূরণ হচ্ছে না। তাই রিজার্ভও বাড়ছে না। উচ্চ হারে খেলাপি ঋণের বিপরীতে আমানত প্রবৃদ্ধি সন্তোষজনক না হওয়ায়, তারল্য সংকটে বেশিরভাগ ব্যাংক। সব কিছুর উপরে বড় উদ্বেগ মূল্যস্ফিতি এখন , ১০ শতাংশ ছুইঁ ছুইঁ।

এমন পরিস্থিতিতে ঘোষিত নতুন মুদ্রানীতি দেশে অর্থ প্রবাহে কী প্রভাব ফেলবে? এতে আর্থিক ব্যবস্থাপনার কী নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক? 

সব ধরণের ঋণের সুদহার বেড়েছে, ফলে বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণেও বাড়তি সুদ গুণতে হবে ব্যাংকগুলোকে।

তবে এই মুদ্রানীতি চলমান অর্থনৈতিক সংকটে আপাতত স্বস্তি আনবে বলে মনে করছে ব্যাংকারদের শীর্ষ সংগঠন এবিবি

বিনিয়োগকারীরা আবশ্য বলছেন, ভিন্ন কথা। তাদের মতে, ঋণের সুদ হার বাড়ায় উৎপাদন খরচ বেড়ে দিন শেষে ভোক্তার বোঝা বাড়বে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোও তারল্য সংকট ঠিকভাবে সামলাতে পারবে কি-না এনিয়েও প্রশ্ন আছে এই ব্যবসায়ী নেতার। 

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলছেন, নতুন মুদ্রানীতি বাস্তবতা বিবর্জিত এবং নির্ভরশীলতার নীতি। 

তিনি সহ অনেকেই বলছেন, সম্প্রসারণমুলক রাজস্ব নীতির বিপরীতে সংকোচনমূলক মুদ্রানীতির বাস্তবায়ন সফল হবে না। 


একাত্তর/এআর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় জড়িত আছে কৃষি-খাদ্য-যোগাযোগ ও বাণিজ্যসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থা। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে নীতি প্রণয়ন ও বাজার তদারকি ছাড়া একক...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিক (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
জীবনযাত্রার খরচ সহনীয় পর্যায়ে আনার চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হচ্ছে চলতি অর্থবছরের বাকি ছয় মাসের জন্য মুদ্রানীতি। এবারও নীতি সুদের হার আরেক দফা বাড়িয়ে টাকাকে আরও দামি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
উঠে গেলো বহুল আলোচিত ব্যাংক ঋণের নয়-ছয় সুদহারের বাধ্যবাধকতা। আগামী পহেলা জুলাই থেকেই ঋণের সুদ হার হবে উন্মুক্ত। রেমিট্যান্স, রপ্তানি আয় সব ক্ষেত্রে ডলার বিক্রি হবে এক দরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর