গ্রামীণ সড়ক উন্নয়নে ১৯০ মিলিয়ন ডলার দেবে এডিবি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২:২৫ পিএম

চলমান গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তার উন্নয়ন, কৃষি এলাকাকে আরও বেশি উৎপাদনশীল করে তোলা এবং বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক কেন্দ্রগুলির উন্নয়নে ১৯০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সোমবার এডিবি এবং বাংলাদেশ সরকার এই ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। খবর: বাসস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগোষ্ঠীকে আরও সহনশীল করে তোলার পাশাপাশি এই প্রকল্পটি সামাজিক পরিষেবা লাভের সুযোগ বৃদ্ধি ও গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে এডিবি রাস্তার নকশা ও নির্মাণ আরও জলবায়ু ও দুর্যোগ সহনীয় করে তোলার মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নত করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহনের সক্ষমতার উন্নতিতেও সাহায্য করে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত চলমান প্রকল্পটি প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং গ্রামীণ অবকাঠামো সংস্থাগুলো ও রাস্তা ব্যবহারকারীর সক্ষমতা বৃদ্ধি ও গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা উন্নত করেছে। ২০২০ সাল থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা লক্ষ্যমাত্রার সাথে যুক্ত হয়েছে।

এই অতিরিক্ত অর্থায়ন জলবায়ু সহনীয় নকশা এবং উন্নত নিরাপত্তা সুবিধাসহ আরও এক হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নয়ন করবে।

আরও পড়ুন: খরচের চিন্তায় উন্নয়ন থামিয়ে রাখা যাবে না: পরিকল্পনামন্ত্রী

প্রকল্পটি জলবায়ু পরিবর্তন অভিযোজন জন্য প্রকৃতি ভিত্তিক বায়ো-ইঞ্জিনিয়ারিং সমাধান অনুসরণ করার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সক্ষমতাকেও শক্তিশালী করবে।


একাত্তর/জো

দেশের গ্রামীণ ও স্থানীয় শিল্পখাতকে পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত অর্থনৈতিক ও আর্থিক প্রভাব মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য একটি সমন্বিত আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক...
বিগত সরকারের সময়ে হওয়া অর্থিকখাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর