পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে ঝুঁকিতে পড়তে পারে অর্থনীতি

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পিএম

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঝুঁকিতে পড়তে পারে অর্থনীতি। এমন মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রাজনীতিবিদদের অসহিষ্ণুতা বিশেষ করে রাজপথে লাঠিসোঁটা নিয়ে আন্দোলন দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলছেন, সহিংসতা বাড়তে থাকলে বিদেশি বিনিয়োগ তো আসবে-ই না, উল্টো টাকা পাচার বাড়বে।

আসন্ন জাতীয় নিবার্চনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকছে প্রধান দুই দল। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষ, গণপরিবহনে আগুনের ঘটনা ভাবিয়ে তুলেছে নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তাসহ, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের।

পরিকল্পনা এমএ মান্নান বলছেন, রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থানে দিন শেষে অর্থনীতির সংকট আরো ঘনীভূত হবে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সরকার।

তিনি বলেন, একজন বিনিয়োগকারী তার পুঁজি এমন এক জায়গায় দিতে চাইবেন না, যেখানে পরদিন কি হবে- তিনি জানেন না।

এভাবে চলতে থাকলে প্রায় ১০ শতাংশ ছুঁই ছুঁই মূল্যস্ফীতি আরও বাড়বে, তাতে কম আয়ের মানুষের জীবিকার লড়াই কঠিন হয়ে যাবে বলছেন তিনি।

এমএ মান্নান বলেন, দেশের ওপর শুধু আমার আস্থা থাকলেই হবে না। ব্যবসায়ীরও আস্থা থাকতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া।

আরও পড়ুন: ৮০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

পরিকল্পনা মন্ত্রীর মতে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। দেশের উন্নয়ন মাথায় রেখে, সময় ফুরিয়ে যাওয়ার আগে বিএনপিসহ আন্দোলনরত সব দলকে শান্তিপূর্ণ সমাধানের কথা ভাবার আহবান জানান তিনি।

একাত্তর/আরএ/কেএসএইচ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর