ব্যাংকগুলোতে বেড়েই চলেছে দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:২৩ পিএম

ব্যাংকখাতে খেলাপি ঋণের প্রতি ১০০ টাকার ৪০ টাকাই এখন ব্যবসা ও পোশাক খাতের। ঋণের টাকা নিয়ে ফেরত না দেয়াতে পিছিয়ে নেই বৃহৎ, কৃষি ও নির্মাণ শিল্পের উদ্যোক্তারাও। আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোতে দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ বেড়েই চলেছে। 

আর্থিক খাতে এমন নাজুক পরিস্থিতি উত্তরণে ব্যাংক একীভূত করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন সাবেক ব্যাংকাররা। 

বছরভর ডলারের চড়া দাম, আছে মুদ্রাটির সংকটও। এ কারণে চাইলেও সম্ভব হয়নি চাহিদামতো পণ্য আমদানি করা। আবার অর্থপাচারের উদ্দেশ্যে ঋণপত্র খুলে পণ্য আমদানিতেও হয়েছে ঋণ অনিয়ম। ফলে গেলো বছর ব্যবসাখাতে যে ঋণ তার বেশিরভাগই এখন খেলাপি। 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের সম্পদের গুণগতমানে সামান্য অবনতি হয়েছে। কেননা, খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বেড়েছে।

image

image


করোনা পরবর্তী ব্যবসা সচল রাখতে আর্থিক খাত থেকে সহজ কিস্তিতে ঋণ, প্রণোদনা ও একাধিক সুযোগ সুবিধা নিয়েও, বাণিজ্যিক ঋণের পরেই খেলাপির শীর্ষে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তারা। ঋণের অর্থ নিয়ে যথাসময়ে ফেরত না দেবার তালিকায় আছেন বৃহৎ শিল্প খাতের উদ্যোক্তারাও।

পিছিয়ে নেই কৃষকরাও। গেলো বছর অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জ্বালানির দাম বৃদ্ধিসহ নানা কারণের বিপরীতে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ব্যাংকের টাকা পরিশোধ করতে পারেননি তারা। খেলাপি ঋণের তালিকার শীর্ষে আছে নির্মাণ ও জাহাজ শিল্পসহ আরও অনেক খাত। 

image

image


তাহলে কি বেশিরভাগ ব্যবসায়ী ও উদ্যোক্তারা ইচ্ছে করে ঋণের অর্থ ফেরত দিচ্ছেন না?

পোশাক রপ্তানিকারক ও গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন ‘বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’র (বিকেএমইএ) নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ হাতেম বলেন, অনেক কারখানা মালিকরা আন্তর্জাতিক বাজারে বিক্রেতাদের কাছ থেকে মালামাল নিয়ে টাকা পরিশোধ করতে পারছেন না, এদিকে ব্যাংকেও মাসিক কিস্তি দিতে পারছেন না। এর ফলে অনেকেই ঋণ পরিশোধ করতে না পেরে ঋণ খেলাপিতে পরিণত হবে। 

সাবেক ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে অনাদায়ী ঋণ যে বাড়বে তা অনুমেয় ছিলো। দীর্ঘদিনের ছাড়, মালিকপক্ষের অনৈতিক ঋণ সুবিধা চাওয়ার বিপরীতে দক্ষ ব্যাংকারের অভাবও এ পথটাকে আরও সহজ করেছে। তারা বলছেন, আর্থিক খাতের এমন নাজুক অবস্থা বদলাতে এখন প্রয়োজন বেশ কিছু ত্বরিত উদ্যোগের। 

আরও পড়ুন: ডিমের পর এবার কারসাজি চক্রের টার্গেট ‘আলু’

সাবেক ব্যাংকার আনিস এ খান বলেন, ব্যাংকে যদি ঋণের টাকা ফেরত না আসে তাহলে তারল্য কোথা থেকে আসবে? এ সংকট সমাধানে সুশাসন নিশ্চিত ও ব্যাংক একীভূত করার পরামর্শ দিয়েছেন তিনি। 

সাবেক ব্যাংকারদের মতে, সম্প্রতি আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে, ব্যাংকখাতের সূচকগুলোর যে অবস্থা তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক তাতে ব্যাংকগুলোর ক্ষত অনেক বেশিই। তাই, কোনো রাখঢাক ছাড়াই এ খাত নিয়ে পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন তারা। 


একাত্তর/এসজে

আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
ব্যাংক খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা বোনাস প্রদানে শর্ত আংশিক শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। 
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, অবলোপনের পরও ঋণের আদায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে পুনঃতফসিল অথবা এক্সিট সুবিধা দেওয়া যাবে গ্রাহককে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর