ডিমের পর এবার কারসাজি চক্রের টার্গেট ‘আলু’

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৪০ পিএম

গেলো মাস খানেক ধরেই খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টিসিবির তথ্য বলছে, এক বছরের মধ্যে দাম বৃদ্ধির হার ৩৬ শতাংশ। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতেই দাম বেশি। অতি ফলনের পরও এখন সরবরাহ কম এমন অজুহাতে আলুর দাম বাড়ছে।

রাজধানীর কাওরান বাজারের আলুর পাইকার সোহেল। গেলো বছর এ সময়ে তিনি ডায়মন্ড জাতের আলু বিক্রি করেছেন প্রতি কেজি ২৫ টাকায় এবার তাই বিক্রি করছেন ৩৬ টাকায়।

এক বছরের ব্যবধানে কেনো কেজিতে ১১ টাকা দাম বাড়লো, এমন প্রশ্নে এই বিক্রেতার সহজ উত্তর, হয়তো এর পেছনেও আছে সিন্ডিকেট কারসাজি। তবে, কারসাজির অভিযোগ অস্বীকার করে আসা পাইকাররা বলছেন, গত মৌসুমে অতিফলনে কৃষক আলুর উপযুক্ত দাম পায়নি। তারপরও চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতায় দাম বাড়ছে।

এদিকে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যদিও টিসিবির তথ্য বলছে, গেলো বছর দাম ছিলো ৩০ টাকা। বিক্রেতা বলছেন টাকা দিলেও পাইকারি বাজারে চাহিদা মতো আলু পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: বাংলাদেশ ও চীনের আমদানি-রপ্তানি তথ্যে গরমিল

কোল্ড স্টোরেজ মালিকরাও বলছেন ক্রয় থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ পড়ে ১৮ টাকার মতো। তার মতে মধ্যস্বত্যভোগী এবং হাত বদলের কারণেই আলুর দাম বাড়ছে।


একাত্তর/এসি

রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
চলতি মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে কেজিতে গুনতে হবে ৮ টাকা। হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর