১১ হাজার কোটি টাকা হাতিয়ে উধাও এমটিএফই

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম

রাতারাতি ধনী হবার লোভ দেখিয়ে সাধারণ মানুষের প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমএলএম প্রতিষ্ঠান এমটিএফই।

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে গ্রাহকদের প্রায় এক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়ে বন্ধ হয়েছে এমটিএফই। দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম মডেলে ব্যবসা করতো।

ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিনিয়োগ করে। বিনয়োগ হওয়া ১ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

অ্যাপের মাধ্যমে এমটিএফইতে বিনিয়োগ করেছিলেন অন্তত ৪০ লাখ মানুষ। এ ঘটনায় দুবাই প্রবাসী কুমিল্লার মাসুদ নামের একজনকে দায়ী করছেন ভুক্তভোগীরা। 

কথা ছিলো সোমবার থেকে গ্রাহকরা তাদের লাভের টাকা পাবেন। কিন্তু শুক্রবার রাতেই উধাও হয়ে যায় এমএলএম প্রতিষ্ঠান এমটিএফই'র অ্যাপ। একরাতেই সর্বশান্ত হয়ে গেলেন ৪০ লাখ মানুষ। 

নিজেদের অনলাইন বিনিয়োগের প্লাটফর্ম দাবী করতো এমটিএফই। প্রতিষ্ঠানটির অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারতেন গ্রাহকেরা। ৯৩০ ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করলে মাসে ৪৫ হাজার টাকা লাভ দিতো কোম্পানি। ৫০০ ডলার বা ৬০ হাজার টাকা বিনিয়োগ করলে ২২ হাজার টাকা লাভ দিতো। এছাড়া কেউ যদি ৩ হাজার ৫০০ ডলার বিনিয়োগ করে এবং ১৫ জন ব্যক্তিকে কোম্পানিতে যুক্ত করে আর এই ১৫ জন মিলে যদি ৯ হাজার ডলার বিনিয়োগ করে তাহলে ৩ হাজার ৫০০ ডলার বিনিয়োগ করা ব্যক্তি প্রতি মাসে অন্তত ৪ লাখ টাকা করে লাভ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো প্রতিষ্ঠানটি। 

দেড় লাখ টাকা বিনিয়োগ ও ১৫ জন নতুন গ্রাহক যুক্ত করলে যে কোন গ্রাহক হতেন প্রতিষ্ঠানটির সিইও। এমন চারশ সিইও ছিল এমটিএফই-এর। 

গ্রাহকদের লোভের ফাঁদে ফেলে অ্যাপটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত নিয়ে পৌঁছে যায়। জানা গেছে শুধু নাটোরেই এমটিএফই'র ভূক্তভোগী ৫০০ জন। কেবল নাটোর থেকেই অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানিটি।  

বিশেষজ্ঞরা বলছেন মানুষের অতিলোভ আর প্রশাসনের গাফেলতির কারণেই এসব ঘটছে। আর পুলিশ বলছে তারা এমন প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। 

মূল অপরাধী মাসুদ এখন দেশের বাইরে আছেন। তার দাবি তিনি প্রতিষ্ঠানটির একজন কর্মী মাত্র। ক্ষতিগ্রস্থদের গ্রাহকদের কোন দায় নেবেন না বলেও ভিডিও বার্তায় জানিয়েছেন মাসুদ।  


একাত্তর/এআর

অতিথি ডটকম নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এমএলএম বাণিজ্যের অভিযোগ উঠেছে। একটি অ্যাপ রেজিস্ট্রেশনের নামে সারাদেশে প্রায় বিশ হাজার গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে...
এমএলএম কোম্পানি অনপেসিভের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,‘ডিজিটাল কমার্সের অন্তরালে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করা যাবে না। এ প্ল্যাটফর্মের ছত্রছায়ায় যেকোনো ধরনের অবৈধ ব্যবসা শাস্তিযোগ্য অপরাধ বলে পরিগণিত...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর