এবার বাণিজ্যমন্ত্রী বললেন বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৩:৫৩ পিএম

গত পহেলা জুলাই খুলনায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু ‍মুনশি বলেছিলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। তবে তিনি এখন বলছেন, বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই। পণ্যের ঘাটতি তৈরি হলে কিছু ব্যবসায়ী সুযোগ নেয়।

বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সফররত ‌‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনায় অবকাঠােমা ইস্যু গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য শুল্ক বাধা দূরের তাগিদ দিয়েছে। 
 
২০২৬ সালের পর বাংলাদেশ উন্নয়শীল দেশের কাতারে পৌঁছালে, শুল্ক সুবিধা উঠে যাবে। তখন যুক্তরাষ্ট্রের আরও বাজার সুবিধা দাবি করা হয়েছে বলেও জানান  বাণিজ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বরাত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বাজার বা সিন্ডিকেট ইস্যুতে কোনো কথা হয়নি। তবে বাজার নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। কিন্তু তা একবারে নিয়ন্ত্রণ সম্ভব না। 

প্রধানমন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ইস্যুতে কোনো আলোচনা হয়নি। 

সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীকে ধরবেন- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেটাতো প্রধানমন্ত্রী বলেছেন, আমিতো কিছু বলিনি। এ ব্যাপারে আমি কী বলবো, উনি কী মিন করে বলেছেন সেটা আমি কী করে বলবো। সেসময় কী সিচুয়েশনে বলেছেন।

‘যখন ক্রাইসিস শুরু হয় তখন ব্যবসায়ীরা সুবিধা নিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরও বেশি ক্রাইসিস তৈরি হতে পারে, সে কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না’- সংসদে বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, ‘আমি যে কথাটা বলেছিলাম, জেল-জুলুম এ ধরনের ব্যবস্থা নিলে পরে...। আমি সেটেল করছি আলোচনার মাধ্যমে, যেন এটা লজিক্যাল হয়। হঠাৎ করে জেল-জুলুম দিলে পরে মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। তবে আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাজার সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। যখনই পণ্যের দাম বাড়ায়, তখনই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়’।

এমন কথা বাণিজ্যমন্ত্রী বলে থাকলে, তাকে ধরবেন বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বাজার সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করা ওই সাংবাদিক বলেন, ‘দুজন মন্ত্রী বলেছেন, সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে হাত দেয়া যাবে না- বাণিজ্যমন্ত্রী বলেছেন।

তখন প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন? বাণিজ্যমন্ত্রীকে ধরবো তো।’ 

এরপর দিনই বাণিজ্যমন্ত্রী জানালেন, বাজারে কোনো সিন্ডিকেট নেই।

 

একাত্তর/এসি
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর