ডিমের দাম না কমলে আরও বেশি আমদানি: বাণিজ্য সচিব

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

দেশে প্রথমবারের মতো ডিম আমদানির অনুমোদন দেয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত দামে বিক্রি না হলে আমদানি আরও বাড়ানো হবে।

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি। এরই মধ্যে চার কোম্পানিকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এরপর সোমবার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, ‘খুচরা পর্যায়ে ১২ টাকায় ডিম বিক্রি হচ্ছে না। তাই চার কোম্পানিকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।

তিনি বলেন, প্রতিদিন দেশে চার কোটি ডিম প্রয়োজন। আমরা এক দিনের চাহিদা আমদানি করছি। বাজার পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত।

‘যদি সরকারের বেঁধে দেয়া ১২ টাকার মধ্যে দাম রাখা না হয়, তাহলে আমদানির পরিমাণ আরও বাড়বে,’ বলেন তপন কান্তি ঘোষ।

তিনি জানান, ডিমের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এই দাম মেনে চলাটা ব্যবসায়ীদেরও দায়িত্ব।

পাইকারি পর্যায়ে নজরদারি বাড়াতে হবে মন্তব্য করেন বাণিজ্য সচিব বলেন, স্থানীয়ভাবে জেলা প্রশাসকদের সঙ্গে কথা হয়েছে। তারা ব্যবসায়ীদের বোঝাবেন।

সবার দায়িত্বশীল আচরণ করা দরকার- এ মন্তব্য করে তপন কান্তি ঘোষ বলেন, কাউকে শাস্তি দেয়া আমাদের লক্ষ্য নয়।

দেশের প্রথমবারের মতো ডিম আমদানির যে চার কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টকইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড।

আরবি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর