‘সবজি বেশি সস্তা হলে তো গরু-ছাগলও খাবে না’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

নিত্যপণ্যের বাজারে যখন অস্থিরতা তখন স্বস্তিতে আছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম। তার দাবি, বাজারে সবজি এখনো যথেষ্ট কম দামেই বিক্রি হচ্ছে। এর থেকে কম হলে সেই সবজি গবাদি পশুকে খাওয়াতে হবে।

আলু, পেঁয়াজ, ডিমের দাম বেঁধে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কোনো নির্দিষ্ট ওষুধে বাজার ঠিক হবে না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

নিত্যপণ্যের দামের আকাশচুম্বী দামে অনেকটাই অসহায় ক্রেতারা। যখন শিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, গাজর ১৬০টাকা, বেগুন ৮০ থেকে ১০০টাকা, করলা ৮০টাকা এমনকি সবচেয়ে সস্তা সবজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০টাকায় তখন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের বলছেন, ‘আর কত সস্তায় খাবেন সবজি?’

মঙ্গলবার কৃষি পণ্যের মূল্য সহনীয় রাখতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মাসুদ করিম বলেন, ‘আর কত সস্তায় খাইতে চান ভাই? এক ডলার দিযে আপনি বিদেশেতো একটা চুইংগামও কিনতে পারবেন না। সেখানে ছয় কেজি পেঁপে খাচ্ছেন। সামনে যখন পানির দর হয়ে যাবে, তখনতো গরু-ছাগলও খাইতে খাইতে ক্লান্ত হয়ে যায়। কৃষককেতো ঠিকই পয়সা খরচ করে উৎপাদন করতে হয়। এই টমেটো পরে গরু-ছাগলও খায় না পরে।’

‘বাজারে পেঁপেতো খুবই স্বাস্থ্যকর পণ্য। বাজারে ২০ টাকায় এক কেজি পেঁপে পাচ্ছেন। মানে ২০ সেন্ট।’

শাক-সবজির বাজার স্থিতিশীল আছে দাবি করে মাসুদ করিম বলেন, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তিনি বলেন, ‘মূলা গরু-ছাগল খায়। তরমুজ বিক্রি করতে পারি নাই। গরু-ছাগলকে খাওয়াতে হয়েছে।’  

ব্যবসায়ীদের সাথে আলাপকালে আলু পেঁয়াজ ডিমের বেঁধে দেওয়া দাম কার্যকর না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে সরকার বাজারে কোন হস্তক্ষেপ করতে পারে না।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম বলেন, ‘এটা এমন নয় যে, আপনি একটা ট্যাবলেট খাবেন সব ওষুধ সেরে যাবে। সরকার ইচ্ছা করলে সব জায়গায় হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সরকার হস্তক্ষেপ করেন না। কেন করেন না? কারণ এটা মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী।

এসময় ব্যবসায়িরা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কিছু দাবী তুলে ধরেন

কৃষি বিপণনের মহাপরিচালক বলেন, সরকার সারাদেশে হিমাগার করার উদ্যোগ নিয়েছে। অতিরিক্ত ফসল মজুদ রাখলে সঙ্কটের সময় তা বাজার স্থিতিশীল রাখবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর